× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

ফোনে করোনা মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন আজ মোদি

Kishori
হালনাগাদ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে এ কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন মোদি।

আজ  বুধবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে এ কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার বিকেল ৫টায় প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন ভারতের মন্ত্রী। প্রায় ১২ মিনিট ধরে করোনা সংকট মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নিয়ে কথা বলেন  দুই সরকারপ্রধান। এ সময় সংকটের শেষ অবধি একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন দুই জন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অঞ্চলে কোভিড-১৯ মোকাবিলায় নেতৃত্ব দেওয়ার জন্য এবং চিকিৎসা সরবরাহ করে বাংলাদেশকে সহায়তা করার জন্য প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানান।

শেখ হাসিনা বলেন, জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন সংস্থা এরইমধ্যে এ সংকট দীর্ঘায়িত হওয়ার বার্তা দিয়েছে। এমন অবস্থায় আঞ্চলিক ও প্রতিবেশি রাষ্ট্রগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোভিড মোকাবিলায় সার্ক ভিডিও কনফারেন্সের সিদ্ধান্তগুলো বাস্তবায়নের ব্যাপারেও একমত হন তারা।

নরেন্দ্র মোদি ঐতিহাসিক মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের সকল বন্ধুপ্রতীম মানুষের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন। এছাড়া রমজান ও পহেলা বৈশাখ উপলক্ষে বাংলাদেশি ও ভারতীয় জনগণকে পারস্পারিক শুভেচ্ছা জানান দুই প্রধানমন্ত্রী।


এ ক্যটাগরির আরো খবর..