× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

ফেসবুককে ছাড়িয়ে গেল গেম

admin
হালনাগাদ: সোমবার, ১৮ জুলাই, ২০১৬

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: হঠাৎ বাজারে এসেই মাত করে ফেলেছে ‘পকিমন গো’ মোবাইল গেম। এমনকি এক জরিপে দেখা গেছে, মানুষ এখন ফেসবুকের চেয়েও বেশি সময় কাটায় এই গেম খেলে।

অ্যাপস অ্যানালাইটিক কোম্পানি  সেন্সর টাওয়ার পরিচালিত জরিপে দেখা যাচ্ছে, বিশেষ করে আইফোন ব্যবহাকারীরা ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগের অ্যাপের চেয়ে এখন পকিমন গো গেমে বেশি সময় ব্যয় করছে।

হিসাব করে দেখা গেছে, মোবাইল ব্যবহারকারীরা পকিমন গো খেলে ৩৩ মিনিট ব্যয় করলে অন্যান্য অ্যাপসের মধ্যে ফেসবুকে কাটাচ্ছেন ২২ মিনিট এবং স্ন্যাপচ্যাটে ১৮ মিনিট।

এই জরিপ চালানো হয় ১১ জুন সোমবার, মাত্র একদিনের জন্য। এই দিনেই পকিমন গো আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হয়। ইতিমধ্যে পকিমন গো যতোটা জনপ্রিয় হয়ে উঠেছে তাতে আগের সব রেকর্ড ভেঙে ফেলেছে। বিলিয়ন ডলার আয় ছাড়িয়ে গেছে গেমটি।

পরিস্থিতি এতোটাই ভয়াবহ যে, মানবাধিকার কর্মী ও বিশেষজ্ঞতা সতর্কবার্তা দেয়া শুরু করেছেন। এই গেমারদের নিরাপত্তা নিয়েও উদ্বীগ্ন অনেকে। কারণ এটি এমন একটি গেম যে গেমারকে খেলতে খেলতে ঘরের বাইরে যেতে উৎসাহিত হয়। যা শিশুদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।


এ ক্যটাগরির আরো খবর..