× Banner
সর্বশেষ
তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ ভারতে আওয়ামী লীগের কর্মকাণ্ড বন্ধ না করলে সম্পর্কে উদ্বেগ বাড়বে – প্রতিমন্ত্রী শামা ওবায়েদ শিকলবিহীন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই শিকল ভেঙেছি আমরা – তথ্যমন্ত্রী নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই – প্রধানমন্ত্রী

ডেস্ক

ফের পাকিস্তানি কুটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা ও ২৪ ঘন্টার মধ্যে ভারত ত্যাগের নির্দেশ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
পাকিস্তানি কুটনীতিককে অবাঞ্ছিত

নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনে কর্মরত একজন পাকিস্তানি কুটনীতিককে “পার্সোনা নন-গ্রাটা” অর্থাৎ অবাঞ্ছিত ঘোষণা করেছে এবং তাঁকে ২৪ ঘন্টার মধ্যে ভারত ত্যাগ করতে বলেছে ভারত সরকার। এটি গত আট দিনের মধ্যে দ্বিতীয়বার পাকিস্তানি কূটনৈতিক বহিষ্কারের ঘটনা।

পাকিস্তানি কুটনীতিকের বিরুদ্ধে সরকারি মর্যাদা অনুযায়ী আচরণ না করা এবং অবৈধ কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর সাথে সাথে, বিদেশ মন্ত্রক বুধবার পাকিস্তানি হাইকমিশনের চার্জ ডি’অ্যাফেয়ার্সকে এই মর্মে একটি ডিমার্চ (কূটনৈতিক প্রতিবাদ পত্র) জারি করেছে।

পাশাপাশি, সেখানে স্পষ্টভাবে বলা হয়েছিল যে, ভারতে কোনও পাকিস্তানি কূটনীতিক যাতে তার সুযোগ-সুবিধা এবং মর্যাদার অপব্যবহার না করেন তা নিশ্চিত করতে।

এর আগে গত ১৩ মে, ভারত গুপ্তচরবৃত্তিতে জড়িত থাকার অভিযোগে পাকিস্তান হাইকমিশনে কর্মরত একজন পাকিস্তানি কুটনীতিককে বহিষ্কার করেছিল। তখন বিদেশ মন্ত্রক বলেছিল যে, ওই কর্মকর্তা ভারতে তাঁর কূটনৈতিক পদের মর্যাদা অনুসারে আচরণ করছেন না। তাই তাঁকে ২৪ ঘন্টার মধ্যে দেশ ত্যাগ করতে বলা হয়েছে। ৪ দিনের সামরিক সংঘর্ষের পর দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও বিদেশ মন্ত্রক পাকিস্তানি কুটনীতিকের বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত বিবরণ দেয়নি। সূত্র অনুসারে, অভিযোগগুলি পাঞ্জাব পুলিশ কর্তৃক তদন্তাধীন একটি গুপ্তচরবৃত্তির মামলার সাথে যুক্ত রয়েছে বলেও জানা গিয়েছে।

 “Persona non grata” হল এমন একটি পরিস্থিতি যেখানে যেকোনও বিদেশি কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করা হয় এবং তাঁকে অবিলম্বে আয়োজক দেশ ত্যাগ করতে বলা হয়। কূটনৈতিক স্তরে, এই আদেশকে অত্যন্ত কঠোর এবং গুরুতর প্রতিক্রিয়া হিসেবে বিবেচনা করা হয়। ৮ দিন আগেও একই রকম ব্যবস্থা নেওয়া হয়েছিল।


এ ক্যটাগরির আরো খবর..