× Banner
সর্বশেষ
‘চুক্তি করুন না হলে আত্মসমর্পণ’ -ইরানকে কড়া বার্তা ট্রাম্পের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন করে প্রাণহানি, দুই দেশেই হামলার তীব্রতা বৃদ্ধি দুই দিনের সরকারি সফরে ঢাকায় সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত নেপালে ধর্মীয় উত্তেজনা: সামাজিক মাধ্যমে ছড়ানো দাবিগুলোর বাস্তবতা ভোর থেকে ঢাকায় বৃষ্টি, তাপমাত্রা কিছুটা কমার আভাস আজ ১৮ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ আগস্ট মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কোটালীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে সাবেক ভিপি ফায়েকুজ্জামানের ফুটবল বিতরণ দানকৃত সম্পত্তি আজীবন ভোগের অধিকার থাকবে দাতার, আইনের সংশোধনী খসড়ায় অনুমোদন

ফের কাঁপলো জাপান-ইকুয়েডর

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো এশিয়ার দেশ জাপান ও দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডর।

বিকেল ও সন্ধ্যায় দেশ দু’টিতে এ ভূমিকম্প আঘাত হানে। ইকুয়েডর উপকূলে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২৫ মিনেটে অনুভূত হয়। যার উৎপত্তিস্থল রাজধানী কোয়েটো থেকে ২০৫ কিলোমিটার পশ্চিমে, গভীরতা ভূপৃষ্ঠ থেকে ৪০ কিলোমিটার গভীরে।

দেশটিতে রোববারের ভূমিকম্পে ৩৫০ জনের মৃত্যু হয়েছে বলে সেদেশের সরকার জানিয়েছে।

অন্যদিকে, আবার নতুন করে ভূমিকম্প হয়েছে জাপানে। এবার মাত্রা ৫ দশমিক ৫। বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪১ মিনিট ৫৯ সেকেন্ডে দেশটিতে ফের ভূমিকম্প ‍অনুভূত হয়।

ভূমিকম্প পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা-সিএসইএম জানিয়েছে, জাপানের তৃতীয় বৃহত্তম দ্বীপ হোনশুতে এই ভূমিকম্পের উৎপত্তি। ভূপৃষ্ঠ থেকে যা ১০ কিলোমিটার গভীরে। যা কুমামতো প্রদেশ থেকে ৩৯ কিলোমিটার উত্তর-পূর্বে।


এ ক্যটাগরির আরো খবর..