বেনাপোল সীমান্তে ফেন্সিডিল ও কভার্ড ভ্যানসহ দুই মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোরের বেনাপোল সীমান্তে ৯২ পিচ ভারতীয় ফেন্সিডিল ও একটি কভার্ড ভ্যানসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পোর্ট থানা পুলিশ।
আটক আসামী- আলমগীর হোসেন (৩০) সে পোর্ট থানাধীন পুটখালী গ্রামের গোলাম রসুলের ছেলে ও নেওয়াজ খান (৩২) চেংগুটিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
বৃহস্পতিবার এসআই পিন্টু লাল জানান, রাত ৮ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দু’জন মাদক ব্যবসায়ী মাদকের একটি চালান দেশের অভ্যান্তরে পাচারের উদ্দেশ্যে বেনাপোল সীমান্তের ২২ নং কাচা মালের সেটে তুলা বোঝায় একটি কভার্ড ভ্যানে সাজানো হচ্ছে। এমন সংবাদের সঙ্গীয় ফোর্স নিয়ে উক্তস্থানে অভিযান চালিয়ে ভারতীয় ৯২ বোতল ফেন্সিডিল ও একটি কভার্ড ভ্যানসহ আলমগীর ও নেওয়াজ নামের দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানা অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান বিষয়টি স্বীকার করে জানান, আটকদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।