শার্শা সীমান্তে ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

শার্শা সীমান্তে ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের শার্শা সীমান্ত থেকে ৭৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
রোববার (১৭ মে) দুপুরে শার্শা সীমান্তের অগ্রভুলোট এলাকা থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাদের আটক করে।
আটক মাদক ব্যবসায়ীরা হলো, শার্শা পাঁচভুলোট গ্রামের হযরত আলীর ছেলে জিল্লুর রহমান (২৮), আলতাফ হোসেনের ছেলে মামুন মিয়া (২৪) ও সিরাজুল ইসলামের ছেলে ইয়াসিন (২৫)। ।
বিজিবি জানায়, গোপন খবরে জানতে পেরে, শার্শা অগ্রভুলোট এলাকা থেকে অভিযান চালিয়ে ৭৫ বোতল ফেনসিডিল সহ তাদেরকে আটক করে বিজিবি।
আটককৃরতা সবাই চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত।
২১ বিজিবি ব্যাটেলিয়ানের অগ্রভুলোট ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার লিয়াকত হো‌সেন জানান, আটকদের বিরুদ্ধে মাদক দ্রব নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।