× Banner
সর্বশেষ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ‘প্রাক-প্রস্তুতিমূলক সভা’ জাজিরা প্রান্তে ‘পদ্মা সেতু জাদুঘর’ – এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেতু মন্ত্রী লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমনে এক মৌয়াল গুরুতর আহত মৃত্যুর মিছিলে পরিণত হচ্ছে পাইকগাছা-কয়রা সড়ক আর্থিক সচেতনতা বাড়াতে চার জেলায় ব্র্যাক ব্যাংকের ‘উঠান বৈঠক’ আয়োজন পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান কুয়ালালামপুরে অনুষ্ঠিত হল বাংলাদেশ উৎসব ২০২৬ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা হবে – তথ্যমন্ত্রী

ফেইসবুকের প্রোফাইল ছবি ফ্রান্সের পতাকা

admin
হালনাগাদ: রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: শিল্প-সাহিত্য-চিত্রকলার নগরী প্যারিস শুক্রবার রাতে উগ্রবাদী সন্ত্রাসের শিকার হওয়ায় বিশ্বব্যাপি নিন্দা ও প্রতিবাদের ধারাবাহিকতায় সরব অনলাইন সামাজিক মাধ্যমও। প্যারিসের এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-টুইটারে হামলাকারীদের নিন্দা জানানোর পাশাপাশি ফ্রান্সের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন অধিকাংশ ফেসবুক ব্যবহারকারীই।

স্ট্যাটাসে-ছবিতে তারা সন্ত্রাসমুক্ত বিশ্বের প্রত্যয় ঘোষণা করেছেন। ফ্রান্সের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে অনেকেই তাদের প্রোফাইল ছবি ফ্রান্সের পতাকা অনুরূপ করে প্রতিবাদ জানিয়েছেন ঘৃণ্য এ নারকীয় হামলার।

প্যারিসে সন্ত্রাসী হামলা চালিয়ে শতাধিক মানুষের প্রাণহানির জন্য মধ্যপ্রাচ্যের জঙ্গি গোষ্ঠী আইএসকে দায়ী করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। Rশুক্রবারের হামলার দায়িত্ব স্বীকার করে আইএসের ‘মিডিয়া গ্রুপ’ আল হায়াত মিডিয়া সেন্টারের একটি।বার্তা পাওয়ার কথা জানিয়েছেন পশ্চিমা সাংবাদিকরা। তবে এর সত্যতা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ইসলামিক স্টেটের (আইএস) একটি ভিডিও পোস্ট হয়েছে ইন্টারনেটে। এতে হুমকি দেওয়া হয়েছে- সিরিয়ায় বোমা হামলা বন্ধ না হলে ফ্রান্সের উপর হামলা হবে।,শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় একযোগে প্যারিসের কেন্দ্রের কয়েকটি স্থানে হামলা চালায় ধর্মীয় উগ্রবাদীরা। এর মধ্যে রয়েছে সিটি হলে একটি কনসার্ট, স্টেডিয়াম ও রেস্তোরাঁ আরও কয়েকটি স্থান। এ হামলায় দেড়শতাধিক লোক প্রাণ হারান, আহত দুই শতাধিক।


এ ক্যটাগরির আরো খবর..