× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

ফুলবাড়ী ডিগ্রী কলেজ  আন্ত: বিভাগ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন

Biswajit Shil
হালনাগাদ: শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯

রতি কান্ত রায়,কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সর্ববৃহৎ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফুলবাড়ী ডিগ্রী কলেজ আন্ত: বিভাগ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
৩০ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১১ টায় কলেজ মাঠে উপস্হিত হয়ে এই টুর্ণামেন্টের উদ্বোধন করেন ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্ণিং বডির সভাপতি আজিজার রহমান মাস্টার। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন ফুলবাড়ী ডিগ্রী কলজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, ফুলবাড়ী সদর ইউনিয়ন চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল, সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক মিলন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমদাদুল হক, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সেরা, বিশিষ্ট শিল্পপতি ওয়াহেদ আলী, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি লোকমান হোসেন সরকার,দি নিউজ এর জেলা প্রতিনিধি রতি কান্ত রায়,  টুর্ণামেন্টের কো-স্পন্সর আনাম ইলক্ট্রনিক্সর স্বত্বাধিকারী সহকারী অধ্যাপক হাফিজুর রহমান প্রমূখ। খেলাটি পরিচালনা করেন প্রভাষক জাকারিয়া মিঞা।
সপ্তাহব্যাপী এ টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৫ ডিসেম্বর। উদ্বোধনী খেলায় ডিগ্রী বেঙ্গল টাইগার্সকে ৪-২ গোলের ব্যবধানে মানবিক ইলেভেন স্টার দলকে পরাজিত করে পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে।


এ ক্যটাগরির আরো খবর..