× Banner
সর্বশেষ
ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভা জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ফরিদপুরে লিচু চুরিতে বাধা, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ; এলাকায় হামলা-ভাঙচুর জমি নিয়ে বিরোধে সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত ৪ শার্শায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ৫৪৪ মে.টন সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে – প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার আটক-১ ঝিনাইদহে বাবা ও চাচার বিরুদ্ধে ভাই-বোনের সংবাদ সম্মেলন অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র- ছাত্রীদের বৃত্তি প্রদান করলেন কাজী সুফিয়া -মোতাহার কল্যাণ ট্রাস্ট

নিউজ ডেক্স

ফুলবাড়ী উপজেলাকে বাল‍্যবিবাহমুক্ত ঘোষণা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
ফুলবাড়ী উপজেলাকে বাল‍্যবিবাহমুক্ত ঘোষণা

স্টাফ রির্পোটার : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলাকে ১ মার্চ মঙ্গলবার প্রাথমিক ভাবে বাল‍্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। ফুলবাড়ী ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত আলোচনা সভায় এ ঘোষণা দেয়া হয়।

কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব‍্য রাখেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস‍্য পনির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব‍্য রাখেন উপজেলা চেয়ারম‍্যান গোলাম রব্বানী সরকার ও উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস।

আরও বক্তব‍্য রাখেন প্লান ইন্টারন‍্যাশনাল বাংলাদেশের বিবিএফজি প্রজেক্টের প্রোগ্রাম ম‍্যানেজার নজরুল ইসলাম চৌধুরী, বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রজেক্টের সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন প্রমূখ। আরডিআরএস বাংলাদেশের বিবিএফজি প্রজেক্টের সহযোগিতায় সভাটির আয়োজন করে ফুলবাড়ী উপজেলা প্রশাসন।

সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকগণ, সাংবাদিক, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম‍্যান ও সদস‍্য, ঈমাম, পুরোহিত, কাজী, বিবিএফজি প্রজেক্টের বিভিন্ন ইউনিটের প্রতিনিধি, শিক্ষার্থীসহ সূধীজন।


এ ক্যটাগরির আরো খবর..