× Banner
সর্বশেষ
বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস, প্রবীণদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতের আহ্বান আজ বিশ্ব বায়ু দিবস, জলবায়ু সুরক্ষা ও টেকসই ভবিষ্যৎ গঠনে বায়ুশক্তির গুরুত্ব তুলে ধরার আহ্বান আজ ১৫ জুন (৩১ জ্যৈষ্ঠ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (১৫ জুন) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঝিকরগাছায় মামলা তুলে নিতে হুমকি ও চাঁদা দাবি : থানায় অভিযোগ লক্ষ্মীপুরে গোখামারের বিষাক্ত দুর্গন্ধে বাড়ী ছাড়া শিক্ষক দম্পতি মান্দায় মাদকবিরোধী অভিযানে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার দুইজন পলাতক দুইজন প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ বিভিন্ন সরকারি সংস্থাকে সময়মতো ভূমি উন্নয়ন কর পরিশোধের তাগিদ ভূমি মন্ত্রীর অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ফুলবাড়ীতে সশস্ত্র বাহিনী দিবস পালিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯

মোঃ মাহফুজার রহমান মাহফুজ, ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা ও সেনা-কল্যাণ সমিতি’র পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ফুলবাড়ী অবসরপ্রাপ্ত সেনা-কল্যাণ সমিতি’র আয়োজনে ২১ নভেম্বর বৃহস্পতিবার সকালে সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল(অব:) আমসা-আ-আমিন এর ফুলবাড়ীস্থ বাসভবনের উঠানে সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।

অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট ফজলুল হক ত্রিপুলের সঞ্চালনায় ফুলবাড়ী অবসরপ্রাপ্ত সেনা-কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক, অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান, গোলাম রব্বানী সরকার।

এসময় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মো: ওসমান গনি, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি), খন্দকার ফুয়াদ রুহানী, অবসরপ্রাপ্ত সেনা কর্পোরাল আব্দুল গফুর প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..