× Banner
সর্বশেষ
‘কৃষক কার্ড’ কিভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে ইরানে বড় হামলা আসছে, প্রয়োজনে স্থলসেনা মোতায়েন – ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের পররাষ্ট্র মন্ত্রীদের ফোনালাপ ‘পাশে থাকার জন্য’ মোদিকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় – মীর হেলাল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরু‌রি বিজ্ঞ‌প্তি সম্প্রীতির বন্ধনে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য মন্ত্রীর কালীগঞ্জে ৫ দিনের ব্যবধানে একই স্থানে ট্রেনে কেটে দুই যুবকের মৃত্যু পুলিশ-সাংবাদিকসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মশাল মিছিল বেনাপোল পুটখালী সিমান্ত থেকে ১৭৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার

নিউজ ডেস্ক

ফুলবাড়ীতে ভূট্টা চাষে আগ্রহী হচ্ছে কৃষকঃ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
ফুলবাড়ীতে ভূট্টা চাষে আগ্রহী হচ্ছে কৃষকঃ

ফ রিপোর্টার : কুড়িগ্রামের ফুলবাড়ীতে দিনদিন ভুট্টা চাষের দিকে ঝুকছেন কৃষক। অন‍্যান‍্য ফসলের তুলনায় অল্প শ্রম, কম খরচ এবং বেশি লাভ হওয়ায় ভুট্টার চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, মাঠে মাঠে সবুজে ছেয়ে গেছে।ছয়টি ইউনিয়নেই ভূট্টার চাষ হয়েছে পর্যাপ্ত। বড়ভিটা ইউনিয়নের পূর্ব ধনিরামের ভূট্টা চাষি নির্মল চন্দ্র রায় বলেন , ভূট্টা চাষে খরচ কম এবং লাভ বেশী একারণে আমরা ভূট্টা চাষ করি। তিনি বলেন এ বছর ৫বিঘায় বাম্পার ও এল বুরুশ জাতের ভূট্টা চাষ করেছি। ভূট্টা চাষে বিঘা প্রতি খরচ হয় ৫-৭হাজার টাকা ও বিঘা প্রতি ফলন হয় ৩৩-৩৪ মণ পর্যন্ত। বিঘা প্রতি ভূট্টা বিক্রি হয় ১৬-১৭ হাজার টাকা আর খরচ বাদে লাভ হয় ১০হাজার-১১ টাকা পর্যন্ত।

একই ইউনিয়নের চাষি শফিকুল ইসলাম ও কৃষ্ণ চন্দ্র রায় বলেন, প্রাকৃতিক দুর্যোগ না হলে ভূট্টার বাম্পার ফলনের আশা করছি আমরা।

উপজেলা কৃষি কর্মকর্তা লিলুফা ইয়াছমিন বলেন, উপজেলার ছয়টি ইউনিয়নে এ বছর ১৬৫০ হেক্টর জমিতে ভূট্টার চাষ হয়েছে।

এছাড়াও আমরা প্রণোদনা সহায়তা হিসাবে ৭৮০ জন কৃষককে ২কেজি করে বীজ, ১০কেজি এমওপি(MOP) ও ২০কেজি ডিএপি(DAP) সার বিনামুল্যে দিয়েছি।

উপসহকারি কৃষি কর্মকর্তাগণ সব সময় ও যেকোন সমস্যায় কৃষকদের পাশে থেকে পরামর্শ দিচ্ছেন। আবহাওয়া অনুকূলে থাকলে ভূট্টার ভালো হবে বলে আশা করছি।


এ ক্যটাগরির আরো খবর..