× Banner
সর্বশেষ
জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হোম অফিস ও অনলাইন শিক্ষায় দেশের প্রথম অ্যাপভিত্তিক ডাটা বান্ডল ‘হোম কানেক্টিভিটি’ আনল বাংলালিংক

ফুলবাড়ীতে ডোবা থেকে পুলিশ সদস্যের লাশ উদ্ধার

admin
হালনাগাদ: বুধবার, ১৩ মার্চ, ২০১৯

রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে আমিনুল ইসলাম (৫৫) নামে এক পুলিশ সদস্যের লাশ ডোবা থেকে উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

মঙ্গলবার রাত ১২ টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামের ঘুঘুরার পুলের পশ্চিমে চৌরাস্তার ডোবায় তার ব্যবহৃত মোটর সাইকেলসহ লাশ উদ্ধার করা হয়।

ফুলবাড়ী থানা সুত্রে জানা গেছে, পুলিশ সদস্য আমিনুল ইসলাম মঙ্গলবার রাত ৯ টা পর্যন্ত থানায় ডিউটি করেছিলেন। এরপর তিনি ব্যক্তিগত কাজে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজারে গিয়েছিলেন। তবে ঠিক কি কারণে গিয়েছিলেন তা নিশ্চিত করতে পারেনি থানা পুলিশ। পরে স্থানীয়দের মাধ্যমে লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ।

সিপাহি আমিনুল ইসলাম বিপি নম্বর-৬৫৮৪০৭২১৮৯। তিনি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার আক্কেলপুর গ্রামের মৃত কাজী জলিলুর রহমানের ছেলে। ১৯৮৪ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ব্যক্তিগত জীবনে তিনি ১ ছেলে ও ১ মেয়ের জনক বলে জানা গেছে।

পরে রাত সাড়ে ৩টায় ফুলবাড়ী থানায় নামাজে জানাজা শেষে তার লাশ কুড়িগ্রাম পুলিশ লাইনে পাঠানো হয়েছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী চিকিৎসকের বরাত দিয়ে জানান, হার্ট সমস্যায় তার মৃত্যু হয়েছে। লাশ কুড়িগ্রাম পুলিশ সুপারের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..