× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

ফুলবাড়ীতে” ঋষি বিদ্যাপিঠ” এর তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

admin
হালনাগাদ: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯

মাহফুজার রহমান মাহফুজ, ফুলবাড়ী,কুড়িগ্রাম প্রতিনিধিঃ ”ব্রহ্মচার্য্য শিক্ষা কর ব্রহ্মচার্য্য পালন কর, মাদক মুক্ত সমাজ গড় বাল্যবিবাহ বন্ধ কর” এই শ্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্র জীবন ব্রহ্মচার্য্য শিক্ষার গুরুত্ব ও ধর্মীয় নৈতিক শিক্ষা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে র‌্যালী,আলোচনা সভা ও ভক্তিমুলক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ঋষি বিদ্যাপিঠের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের আয়োজনে, শুক্রবার দুপুরে কমলাকান্ত সেন এর বাড়ীর উঠানে কাশিপুর মাসানের পাঠ সেন পাড়া ঋষি বিদ্যাপিঠের ৩য় বর্ষপূর্তি উপলক্ষে বাবু মুকুল চন্দ্র শীলের সভাপতিত্বে ধর্মীয় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ডা: সুভাষ চন্দ্র সরকার, ঋষি বিদ্যাপিঠের প্রতিষ্ঠাতা ও পরিচালক নারায়নণ চন্দ্র রায়,সাইফুর রহমান সরকারী কলজের প্রভাষক শংকর কুমার সেন, কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ড: আব্দুস ছামাদ,ঋষি বিদ্যাপিঠের শিক্ষা গুরু মধু সরকার ও শিক্ষিকা বিউটি রানী রায় প্রমূখ।
উল্লেখ্য, ঋষি বিদ্যাপিঠ ২০১৫ সালের ১ জানুয়ারী যাত্রা শুরু করে। প্রতিষ্ঠালগ্ন থেকেই ঋষি বিদ্যাপিঠ  সনাতন ধর্মীয় শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় রোধে কাজ করে আসছে। সেই সাথে মাদক মুক্ত ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গঠনে ঋষি বিদ্যাপিঠ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে।


এ ক্যটাগরির আরো খবর..