× Banner
সর্বশেষ
ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

ফুলবাড়ীতে অপ্রাকৃত লীলা কীর্ত্তনে ভক্তের ঢলে মূখরিত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৯

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব শান্তি কল্পে, আন্তঃ উপজেলা নাম যজ্ঞ মহোৎসব উদযাপন পর্ষদের আয়োজনে চারদিন ব্যাপী বিশাল মহানাম যজ্ঞ মহোৎসব ও অপ্রাকৃত লীলা কীর্ত্তনের আয়োজন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে গিয়ে জানা দেখা, উপজেলার ৬টি ইউনিয়নের হিন্দু সম্প্রদায়রা ও আন্তঃ উপজেলা নাম যজ্ঞ মহোৎসব উদযাপন পর্ষদ (সংগঠনটি) বিগত দশ বছর ধরে এ অনুষ্ঠান পরিচালনা করে আসছে বলে জানান সংগঠনটির সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সরকার।

বৃহস্পতিবার ভোর ৬ টা থেকে অপ্রাকৃত লীলা কীর্ত্তন শুরু হয়। এই অপ্রাকৃত লীলা কীর্ত্তন শুক্রবার ভোর ৬ টায় শেষ হবে।

অপ্রাকৃত লীলা শিল্পীরা লীলা কীর্ত্তন পরিবেশন করে উপস্থিত হাজার হাজার ভক্তের মন জাগিয়ে তুললেন এবং ভক্তের মনকে মাতিয়ে তোলেন। মঞ্চে লীলা শিল্পীরা নিজেই কাদঁলেন এবং ভক্তদেরকেও কাদাঁলেন ওপার বাংলার (ভারত) থেকে আগত সারা জাগানো লীলা শিল্পী ঊমা কর্মকার, বগুড়া থেকে অসিত কুমার

গগন ও যশোর থেকে উত্তমানন্দ উজ্জল।
এ সময় উপস্থিত হাজার হাজার ভক্তের ঢলে মূখরিত কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গন।

অপ্রাকৃত লীলা কীর্তন এক নজর শুনতে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে হাজার হাজার ভক্তের ঢলে মূখরিত । এ যেন মিলন মেলায় পরিনিত হয়েছে। দুর-দুরান্তের আশা আত্মীয়-স্বজনদের মধ্যে এক আবেক ঘন উল্লাস যেন কয়েক বছর পর আপন জনদের দেখা মেলে অনুষ্ঠান প্রাঙ্গনে। শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানটি সফল করতে ফুলবাড়ী থানা পুলিশ ও গ্রাম পুলিশসহ কমিটির লোকজনও কঠোর নিরাপত্তা দায়িত্ব পালন করছেন।
গত মঙ্গলবার ঘটস্থাপন, অধিবাস ,ধর্মীয় আলোচনা, কুইজ প্রতিযোগিতা, গীতা আবৃত্তি প্রতিযোগিতা, ভজন সংগীত, শিক্ষা বৃত্তি ও সম্মাননা স্মারক প্রদান, বুধবার মহানাম যজ্ঞ মহোৎসব, বৃহস্পতিবার অপ্রাকৃত লীলা কীর্ত্তন পরিবেশন ও শুক্রবার দুপুরে কুঞ্জ ভঙ্গ ও মোহন্ত বিদায়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এ প্রসঙ্গে আন্তঃ উপজেলা নাম যজ্ঞ মহোৎসব উদযাপন পর্ষদের সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সরকার ও প্রধান পৃষ্ঠপোষক নাওডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা জানান, দুর-দুরান্তের ভক্তরা শান্তিপূর্ণ ভাবে মহানাম যজ্ঞ মহোৎসব ও অপ্রাকৃত লীলা কীর্তন উপভোগ করছে। অনুষ্ঠানে থানা পুলিশ ও গ্রাম পুলিশের টহল অব্যাহত আছে। পাশাপাশি কমিটির লোকজন সজাগ আছে।


এ ক্যটাগরির আরো খবর..