× Banner
সর্বশেষ
দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, হস্তান্তর হয়েছে বেনাপোল সীমান্তে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‎প্রধানমন্ত্রীর নদী-খাল খনন প্রকল্পে শিবসা নদী অন্তর্ভুক্তির দাবি: ভরাট হয়ে শিবসা নদী আজ শুধুই স্মৃতি মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ব্র্যাক ব্যাংক পিএলসি,বেনাপোল এসএমই-কৃষি শাখার উদ্যোগে ব্র্যাক ব্যাংক এর ২৫ বছরপূর্তি উদযাপন স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী অসুস্থ চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

ফুলবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Fulbari-Football-Tournament.jpg

স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মাদকবিরোধী প্রচারণামূলক প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর শুভ উদ্বোধন হলো।
আজ বৃহস্পতিবার বিকেল তিনটায় উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার  মোঃ জাকির হোসেন।
বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদ হোসেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ।
এছাড়াও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ,মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতি বেগম,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, ফুলবাড়ী ডিগ্রী কলেজের সভাপতি আজিজার রহমান মাস্টার, অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, ফুলবাড়ী থানার তদন্ত কর্মকর্তা সারোয়ার পারভেজ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট,শিমুলবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান এজাহার আলী,সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুনুর রশীদ হারুন,বড়ভিটা ইউনিয়ন চেয়ারম্যান খয়বর আলী মিয়া,কাশিপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলজার হোসেন মন্ডল,ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহাবুব হোসেন সরকার লিটু,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়া সহ গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফুটবল দল ও শিমুলবাড়ি ফুটবল দল পরস্পরের মোকাবিলা করে।


এ ক্যটাগরির আরো খবর..