× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি

ফুটবল টূর্নামেন্টের পুরস্কার বিতরণ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
ফুটবল টূর্নামেন্টের পুরস্কার বিতরণ

বরিশালের গৌরনদীতে মাহিলাড়া ঘরোয়া ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা বুধবার বিকেলে মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলা শেষে পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক উত্তম অধিকারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম, হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার সাদাত তোতা, ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি শাহজাহান সিকদার।

বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা, ছাত্রদল নেতা জোবায়ের আল মাহমুদ প্রমূখ। শেষে বিজয়ী ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।


এ ক্যটাগরির আরো খবর..