× Banner
সর্বশেষ
১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী – স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতি শনিবার ‘পাবলিক হিয়ারিং ডে’ পালন করবে ডিএসসিসি প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি – স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমে অনলাইনে আবেদনের সময়বৃদ্ধি ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া: ওয়াশিংটন পোস্ট নড়াইলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিক আশ্রয় দিল ভারত

ডেস্ক

ফুটবলপ্রেমীদের যারা টিকিট সংগ্রহ করেছেন, তাদের জন্য সুখবরই দিল যুক্তরাষ্ট্র

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
যারা টিকিট সংগ্রহ করেছেন

২০২৬ বিশ্বকাপের উত্তাপ ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের রোমাঞ্চিত করছে। আগামী জুনে শুরু হতে যাওয়া বিশ্বসেরার মঞ্চের স্বাক্ষী হতে সমর্থকদের মধ্যে এরমধ্যেই টিকিট কেনার হিড়িক লেগেছে। আর এরমধ্যে যারা টিকিট সংগ্রহ করেছেন, তাদের জন্য দারুণ এক সুখবরই দিল যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ২০২৬ বিশ্বকাপের ম্যাচের টিকিট থাকা ভ্রমণকারীদের ভিসা অ্যাপয়েন্টমেন্টে যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো অগ্রাধিকার দেবে। হোয়াইট হাউসে সোমবার ট্রাম্প বলেছেন, ফিফার ‘প্রায়োরিটাইজড অ্যাপয়েন্টমেন্ট স্কেজ্যুলিং সিস্টেম’ (পাস) দীর্ঘ প্রতীক্ষার তালিকায় থাকা বিশ্বকাপ টিকিটধারীদের ফিফার মাধ্যমে অগ্রাধিকারমূলক সাক্ষাৎকারের সুযোগ দেবে।

অবশ্য যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপের টিকিট থাকা মানেই স্বয়ংক্রিয়ভাবে যুক্তরাষ্ট্রের ভিজিট ভিসা পাওয়া যাবে—এমন নয়, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, ফুটবল ম্যাচের টিকিটধারী বিদেশি নাগরিকরা আবেদন করার পর ছয় থেকে আট সপ্তাহের ভেতরে যুক্তরাষ্ট্রের দূতাবাস বা কনস্যুলেটে সাক্ষাৎকারের সুযোগ পেতে পারেন।

আমরা আগের মতোই স্বাভাবিক নিরাপত্তা যাচাই করব। একমাত্র পার্থক্য হলো—আমরা তাদের কিউতে সামনের দিকে এনে দিচ্ছি।’

হোয়াইট হাউসে ট্রাম্প ও রুবিওর সাথে প্রেস ওভাল অফিসে কথা বলতে গিয়ে ফিফা প্রেসিডেন্ট জিয়াননি ইনফান্তিনো বলেন, বিশ্বকাপ দেখার জন্য যুক্তরাষ্ট্রে প্রায় ১ কোটি দর্শনার্থী যেতে পারেন।

ইনফান্তিনো বলেছেন, ‘এই ফিফা পাসের মাধ্যমে আমরা নিশ্চিত করতে পারব—যারা টিকিট কিনেছেন, যারা আসল ফুটবল ভক্ত—তারা যেন সর্বোত্তম সুবিধা নিয়ে বিশ্বকাপ দেখতে আসতে পারেন, ভিসা পাওয়ার ধাপ থেকে শুরু করে।’

রুবিও হোয়াইট হাউসে বলেন, ‘আপনার টিকিট ভিসা নয়; এটি যুক্তরাষ্ট্রে প্রবেশের নিশ্চয়তাও দেয় না।

যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাশীদের জন্য ট্রাম্প প্রশাসন এর আগে কড়াকড়ি নীতি আরোপ করে, যা অনেক দেশের নাগরিকদের ভিসা পাওয়ায় বাধা সৃষ্টি করেছিল। কিছু দেশের সমর্থকরা যাদের দল আগামী বছর ইতোমধ্যে বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করেছে, তারা বর্তমানে দীর্ঘ ভিসা অপেক্ষার মুখে।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রকাশিত তথ্য অনুযায়ী, যেমন কলম্বিয়ায় ভিসার সাক্ষাৎকার পেতে বর্তমানে প্রায় ১১ মাস লাগছে। মেক্সিকো সিটিতে অপেক্ষার সময় সাড়ে নয় মাস, আর টরন্টোতে (যারা কানাডার নাগরিক নন) সাক্ষাৎকার পেতে গড়ে ১৪ মাস পর্যন্ত অপেক্ষা করতে হয়।

যদি এসব অপেক্ষার সময় অপরিবর্তিত থাকে, তাহলে বিশ্বকাপ শুরু হয়ে শিরোপা জয়ীও নিশ্চিত হয়ে যাবে, কিন্তু অনেক দেশের সমর্থকের ভিসা অনুমোদন ঝুলেই থাকার সম্ভাবনা প্রবল।

অবশ্য সব দেশের টিকিটধারীদের ক্ষেত্রে এই নতুন অগ্রাধিকার নিয়ম কার্যকর হবে কিনা সেটা নিশ্চিত নয়। বিশেষ করে যেসব দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে ভ্রমণে আংশিক বা পুরোপুরি নিষিদ্ধ। জুন মাসে ট্রাম্প একটি নির্বাহী আদেশে ১২টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেন, নিরাপত্তাজনিত ঝুঁকি ব্যবস্থাপনার কথা উল্লেখ করে।

এই তালিকায় রয়েছে ইরানও—যাদের জাতীয় ফুটবল দল বিশ্বকাপের জন্য ইতিমধ্যে যোগ্যতা অর্জন করেছে। জুনের নির্বাহী আদেশ অনুযায়ী খেলোয়াড় এবং প্রশিক্ষক দল বিশ্বকাপ ও ২০২৮ অলিম্পিকসের জন্য ছাড় পাবে, তবে তাদের সমর্থকরা এখনও নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন।

আগামী বছর যুক্তরাষ্ট্রে যাওয়া সব ভ্রমণকারীর ভিসা লাগবে না। যুক্তরাষ্ট্রের ‘ভিসা ওয়েভার প্রোগ্রাম’-এর আওতাধীন দেশগুলোর নাগরিকরা সাধারণত ৯০ দিন পর্যন্ত ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারেন। এতে যুক্তরাজ্যসহ ইউরোপের বড় অংশ, জাপান, অস্ট্রেলিয়া এবং আরও কিছু দেশ রয়েছে।

বিশ্বকাপের সবশেষ দুই আসরের আয়োজক রাশিয়া ও কাতারে বিশ্বকাপে ম্যাচের টিকিট থাকলেই একটি ‘ফ্যান আইডি’ পাওয়া যেত, যা কার্যত ভিসার মতোই দেশটিতে প্রবেশের অনুমতি দিত।

৪৮ দলের বিশ্বকাপে ৩৪টি দল নিজেদের জায়গা নিশ্চিত করেছে। এরমধ্যে প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে নতুন তিনটি দেশ কেপ ভার্দে, উজবেকিস্তান ও জর্ডান। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আগামী ৫ ডিসেম্বর অনুষ্টিত হবে বিশ্বকাপের ড্র।


এ ক্যটাগরির আরো খবর..