× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

পিঁ আই ডি

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Kishori
হালনাগাদ: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, এমপি’র সঙ্গে  ঢাকায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত Yousef S.Y. Ramadan সাক্ষাৎ করেছেন।

আজ রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ গাজায় নারী ও শিশুসহ ক্রমবর্ধমান বেসামরিক হতাহতের ঘটনা ও  অসামঞ্জস্যপূর্ণ বলপ্রয়োগের তীব্র নিন্দা জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, গাজায় বিপর্যয় এড়াতে মানবিক সহায়তার অনুমতি দেওয়া এবং এই অঞ্চলের একটি ন্যায্য ও স্থায়ী সমাধান এবং স্থায়ী শান্তির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজোলিউশনের ভিত্তিতে দ্বি-রাষ্ট্র সমাধানের পথে কাজ করার জন্য বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..