× Banner
সর্বশেষ
ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য -তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম বাড়বে না, আতঙ্কিত হয়ে কেনাকাটার প্রয়োজন নেই -বাণিজ্যমন্ত্রী মাদারীপুরে জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: পার্বত্যমন্ত্রী মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে এমপি জাহান্দার আলী জাহান বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার হস্তান্তর ও বিক্রয়মূল্য প্রত্যাবর্তন সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী প্রাণিসম্পদ খাতের উন্নয়নে কাজ করছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ডেস্ক

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য

Kishori
হালনাগাদ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি

যুক্তরাজ্য ছাড়াও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল ও লুক্সেমবার্গ। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য।

রোববার (২১ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত জুলাইয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছিলেন, আগামী সেপ্টেম্বর মাসে ফিলিস্তিনকে রাষ্ট্রের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আজ রোববার স্বীকৃতির ঘোষণা দিতে পারেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। স্থানীয় সময় বিকেলের দিকে এ সংক্রান্ত বিবৃতি প্রকাশ করতে পারে স্টারমার প্রশাসন।

যুক্তরাজ্য সরকার জানায়, ইসরাইল যদি ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির শর্ত পূরণে রাজি না হয় এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য দীর্ঘমেয়াদে টেকসই শান্তি স্থাপনে চুক্তি না করে; তাহলে যুক্তরাজ্য সরকার নিজেদের অবস্থান বদলাবে। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হবে।

ফিলিস্তিনের বিষয়ে যুক্তরাজ্য সরকারের এমন নীতি বদলের সমালোচনা করেছে ইসরাইল। বিষয়টির সমালোচনা করেছে গাজায় জিম্মি থাকা ইসরাইলি পরিবার এবং বেশকিছু রক্ষণশীল ব্যক্তি।

যুক্তরাজ্যের এই পদক্ষেপের সমালোচনা করে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এমন পদক্ষেপ ‘সন্ত্রাসকে পুরষ্কৃত’ করবে।

যুক্তরাজ্যের সরকারি সূত্র জানিয়েছে, গত কয়েক সপ্তাহে গাজায় পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে খারাপ হয়েছে। গাজা উপত্যকায় দুর্ভিক্ষ এবং সহিংসতার চিত্র তুলে ধরে স্টারমার পরিস্থিতিকে ‘অসহনীয়’ বলে বর্ণনা করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..