× Banner
সর্বশেষ
‘চুক্তি করুন না হলে আত্মসমর্পণ’ -ইরানকে কড়া বার্তা ট্রাম্পের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন করে প্রাণহানি, দুই দেশেই হামলার তীব্রতা বৃদ্ধি দুই দিনের সরকারি সফরে ঢাকায় সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত নেপালে ধর্মীয় উত্তেজনা: সামাজিক মাধ্যমে ছড়ানো দাবিগুলোর বাস্তবতা ভোর থেকে ঢাকায় বৃষ্টি, তাপমাত্রা কিছুটা কমার আভাস আজ ১৮ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ আগস্ট মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কোটালীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে সাবেক ভিপি ফায়েকুজ্জামানের ফুটবল বিতরণ দানকৃত সম্পত্তি আজীবন ভোগের অধিকার থাকবে দাতার, আইনের সংশোধনী খসড়ায় অনুমোদন

ফিলাডেলফিয়ায় ট্রেন লাইনচ্যুত, নিহত ২

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০১৬

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য পেনসিলভানিয়ায় একটি ট্রেন লাইনচ্যুত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় নিউইয়র্ক ও ফিলাডেলফিয়ার মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

স্থানীয় সময় সকালে পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়া শহরের দক্ষিণাঞ্চলে মার্কিন রেলওয়ে সার্ভিস  আমট্র্যাকের ওই ট্রেন লাইনচ্যুত হয়।

এক বিবৃতিতে আমট্র্যাক জানিয়েছে, নিউইয়র্ক থেকে জর্জিয়ার সাভান্নাহগামী ট্রেনটি ফিলাডেলফিয়ার দক্ষিণাঞ্চলে রেললাইনের ওপর থাকা একটি নির্মাণসামগ্রীকে আঘাত করায় লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ট্রেনের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

ট্রেনটিতে ৩৪১ জন যাত্রী ও সাতজন ক্রু ছিলেন। নিহত দু’জন আমট্র্যাকের কর্মী ছিলেন বলেও জানিয়েছে রেলওয়ে প্রতিষ্ঠানটি।

 


এ ক্যটাগরির আরো খবর..