× Banner
সর্বশেষ
হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত – ধর্মমন্ত্রী বেনাপোলে সময় টিভির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক

ফিরিয়ে এনে বিচার করা হবে পলাতক যুদ্ধাপরাধীদের

admin
হালনাগাদ: সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টার: সোমবার রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে এসে আওয়ামী লীগ নেতারা বলেন, পলাতক যুদ্ধাপরাধীদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।

শ্রদ্ধা জানাতে এসে নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেন, ‘সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, মানুষ হত্যা বন্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। মুক্তিযুদ্ধেও চেতনায় আমরা কাজ করে যাচ্ছি। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করেছি এবং যুদ্ধাপরাধীর বিচার শুরু করেছি। এই বিচার আমরা শেষ করবো এবং পলাতক সকল যুদ্ধাপরাধীদের দেশে এনে বিচারের সম্মুখীন করবো।’

অন্যদিকে বুদ্ধিজীবী হত্যার দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানকে বিদেশ থেকে আনার জন্য সরকার সক্রিয় আছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

এর আগে রায়েরবাজারে শ্রদ্ধা জানানোর পর্ব শুরু হয় সোমবার সকাল থেকে। ফুলে ফুলে ঢেকে যায় স্মৃতিসৌধের বেদি। সেখানে শ্রদ্ধা জানাতে আসেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনী, ডা. আবদুল আলীম চৌধুরীর মেয়ে ডা. নুজহাত চৌধুরী, সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ছেলে তৌহীদ রেজা নূর প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..