× Banner
সর্বশেষ
দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু সরকারি জলমহাল ইজারায় প্রকৃত জেলেদের স্বার্থ সংরক্ষণ করা হবে -ভূমিমন্ত্রী তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে

ফিনিশ পুলিশের পোশাকে ক্যামেরা যুক্ত হচ্ছে

admin
হালনাগাদ: রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: । এ ক্যামেরার মাধ্যমে দায়িত্বপালনরত পুলিশ সদস্যরা যে কোনো ঘটনার অডিও এবং ভিডিও করতে পারবেন। আগামী কিছুদিনের মধ্যে কয়েক ডজন ফিনিশ পুলিশ সদস্যদের কাছে পরীক্ষামূলকভাবে এ ক্যামেরা তুলে দেওয়া হবে। পর্যায়ক্রমে ফিনল্যান্ডের সকল পুলিশের ইউনিফরমে এ বডিক্যামেরা সংযুক্ত হবে।

হেলসিংকির পুলিশ কমিশনার ইউসসি হুহতেলা জানান জনসেবা, জননিরাপত্তা, সার্বিক আইনশৃংখলা নিয়ন্ত্রণ ও তদন্ত কাজে এ ক্যামেরা বিশেষ সহায়ক শক্তি হিসেবে কাজ করবে।

তিনি আরো বলেন, এ ধরনের হাইডেফিনেশন ক্যামেরা লাগানো হলে পুলিশ কর্মকর্তাদের পারফরমেন্স উন্নত হবে এবং তাদের কাজের জগতে মনোযোগ আরো বাড়বে। এই ক্যামেরাগুলো পুলিশের আইডি কার্ডের পাশেই এক জায়গায় বসানো হবে। এ ক্যামেরার প্রযুক্তিটি যুক্তরাজ্যে সফলভাবে ব্যবহৃত হয়েছে।

পুলিশ কমিশনার হুহতেলা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে আইন-শৃঙ্খলা বাহিনী যেসব উন্নত প্রযুক্তি ব্যবহার করে ফিনিশ পুলিশ সব সময় তার দিকে নজর রাখে। কেননা, এর মাধ্যমেও ফিনল্যান্ডের নাগরিকদের নিরাপত্তা বিধানে নানা যুগোপযোগী কৌশল প্রণয়নে সুবিধা হয়।

এ ক্যামেরাগুলো দিয়ে একটানা ৮ ঘন্টা রেকর্ডিং করা যায়। এর মাধ্যমে পুলিশের নিয়মিত কাজ থেকে শুরু করে যে কোনো ঘটনায় ত্বরিত সাড়া দেয়ার পুরো বিষয়টি ধারণ করা সম্ভব। যখন কর্তব্যরত পুলিশ অফিসার তার ডিউটি শেষ করেন তখন তার ক্যামেরায় ধারণকৃত পুরো ভিডিও চিত্রটি একবারে নির্দিষ্ট সার্ভারে ডাউনলোড করে নেয়া হবে।

এ প্রযুক্তি ব্যবহার করে পুলিশি কার্যক্রমের বিভিন্ন আঙ্গিকের বিশ্লেষণ এবং দায়িত্বরত পুলিশ অফিসারদের পারফরমেন্সও সহজেই মূল্যায়ন করা যায়। আশা করা হচ্ছে, এ ক্যামেরা ব্যবহার শুরু করার ফলে পুলিশ ও পুলিশের কার্যক্রমের ব্যাপারে সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস অনেকটাই বাড়বে।

পুলিশ কমিশনার ইউসসি হুহতেলা জানান, এ ক্যামেরাগুলো সাধারণ অফিসাররা নিয়ন্ত্রণ করবেন না। এর পাশাপাশি পুলিশের বিরুদ্ধে মাঝে মাঝে যেসব অভিযোগ আছে সেগুলোও যাচাই করতে এ ক্যামেরা সহায়ক হবে।

তাছাড়া এই ক্ষুদ্র আকারের বডি ক্যামেরায় এমন আধুনিক প্রযুক্তি থাকবে, ক্যামেরাটি পোষাক থেকে পরে কারো হাতে পড়লেও ধারণকৃত ফুটেজগুলো দেখা সাধারণ মানুষের পক্ষে সম্ভব হবে না।


এ ক্যটাগরির আরো খবর..