× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

পিআইডি

ফার্মাসিউটিক্যালস খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় এপিআই শিল্প পার্ক ভূমিকা রাখবে -শিল্প সচিব

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২০ আগস্ট, ২০২২
এপিআই শিল্প পার্ক

শিল্প সচিব জাকিয়া সুলতানা বলেছেন, ২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে চুড়ান্তভাবে  উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটবে। এর ফলে বুদ্ধিবৃত্তিক সম্পত্তি ও প্যাটেন্ট আইনের কারণে অন্যান্য খাতের মতো ফার্মাসিউটিক্যালস খাতেও কিছু সুবিধা রহিত হবে। এসকল বিষয় বিবেচনা করে সরকার এপিআই শিল্প পার্ক প্রকল্প বাস্তবায়ন করছে। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের ফলে ফার্মাসিউটিক্যালস খাতে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায়  এটি  ভূমিকা রাখবে।
আজ মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) বাস্তবায়নাধীন  এপিআই শিল্প পার্ক প্রকল্প পরিদর্শন শেষে সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় বিসিক চেয়ারম্যান মাহবুব হেসেন, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুল আলম, এপিআই এর ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুকতাদির, বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
শিল্প সচিব বলেন,  মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা উৎপাদন বাড়ানো এবং আমদানি কমানোর চেষ্টা করছি। তাছাড়া এপিআই চালু হলে অনেক লোকের কর্মসংস্থান হবে।
বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির নেতৃবৃন্দ শিল্প প্লটগুলোতে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ শুরু করা, প্লটে মাটি ভরাট, সারচার্জ কমানোসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।
শিল্প সচিব পার্কের প্লট গুলোতে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণে সময় বেঁধে দিয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। তিনি প্রয়োজনে অন্যান্য মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট বিষয়েও সহযোগিতার আশ্বাস দেন। তিনি খুব দ্রুত সিইটিপি নির্মান কাজ শেষ করারও তাগিদ দেন।


এ ক্যটাগরির আরো খবর..