× Banner
সর্বশেষ
আজ ১৪ মার্চ শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মার্চ শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক

ফারুকীর ছবিতে অভিনয় করতে পেরে উচ্ছ্বসিত পার্নো

admin
হালনাগাদ: শনিবার, ১৯ মার্চ, ২০১৬

চরিত্র নির্বাচন আর সিনেমা বাছাইয়ের ক্ষেত্রে নাকি বড়ই খুঁতখুঁতে স্বভাবের কলকাতার এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র। ভারতীয় নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়কেও নাকি তিনি দুবার ফিরিয়ে দিয়েছিলেন। এই পরিচালকের ‘হেমলক সোসাইটি’ও ‘চতুষ্কোণ’ ছবিতে অভিনয়ের প্রস্তাব কোনো কিছু না ভেবেই ফিরিয়ে দেন তিনি।

শুধু তাই নয়, আরেক নির্মাতা মৈনাক ভৌমিকের ‘কলকাতা কলিং’ ছবিতে রিয়া সেন অভিনীত চরিত্রে অভিনয়ের প্রস্তাবও ফিরিয়েছেন। এমন বাছ-বিচার করা অভিনেত্রীকে নিয়ে যে কোনো নির্মাতারই দুশ্চিন্তা থাকার কথা। কিন্তু বাংলাদেশি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নতুন ছবির ক্ষেত্রে ঘটনা ঘটেছে ঠিক উল্টো। ফারুকী সঙ্গে কাজ করতে পারছেন— এতেই দারুণ উচ্ছ্বসিত পার্নো মিত্র।

ফারুকীর নতুন ছবি ‘ডুব’ এর একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন ভারতীয় চলচ্চিত্রের এ সময়ের আলোচিত এই অভিনেত্রী।
গতকাল শুক্রবার রাতে ঢাকার একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে পার্নো মিত্র জানালেন ছবিতে তাঁর যুক্ত হওয়ার ঘটনার কথা।
পার্নো মিত্র বলেন, ‘মাস খানিক আগে ফারুকী ভাইয়ের সঙ্গে আমার ফোনে আলাপ। তিনি আমার কাছে সময় চাইলেন। এরপর কলকাতায় আমাদের দেখা। কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরই আমি তাঁর সঙ্গে কাজ করতে রাজি হই।’
পার্নো মিত্র এও বলেন, ‘বাংলাদেশে এসে টের পেলাম, তাঁর কতটা সুনাম। এর মধ্যে আমরা কাজ শুরুও করেছি। নির্মাতা হিসেবেও তাঁকে বুঝতে পারছি। কলকাতাতেও কিন্তু মোস্তফা সরয়ার ফারুকীর অনেক সুনাম।’ তিনি বলেন, ‘আমি এ ছবিতে তাঁর পরিচালনায় কাজ করব জেনে পরিচিতজনদের সবাই বাহবা দিয়েছেন। আর ইরফান খানের সঙ্গে কাজ করা সব অভিনেত্রীরই স্বপ্ন। আমার সহশিল্পী হিসেবে তাঁর নাম দেখব, এটা অবশ্যই আনন্দের।’
২০১১ সালে অঞ্জন দত্ত পরিচালিত ‘রঞ্জনা আমি আর আসব না’ সিনেমাটির মাধ্যমে আলোচনায় আসেন পার্নো মিত্র। পরের বছর আবারও অঞ্জনের ‘দত্ত ভার্সাস দত্ত’ ও ‘বেডরুম’ ছবিতে অভিনয় করেন তিনি। আর এরপর ‘কয়েকটি মেয়ের গল্প’, ‘আমি আর আমার গার্লফ্রেন্ড’ ‘মাছ, মিষ্টি, মোর’, ‘শেষ অঙ্ক’, ‘গ্ল্যামার’ ছবিতে দেখা গেছে তাঁকে।


এ ক্যটাগরির আরো খবর..