ফাগুনের বসন্ত হাট

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ

ফাগুনের বসন্ত হাট
বকুল হক

ফাগুনের বসন্ত হাটে কুড়িয়েছিলাম
দলিত, মথিত, নিষ্পেষণে জর্জরিত
ভালোবাসার অনেক রঙ, রং জ্বলে যাওয়া
কান্নায় ভেজা পাপড়ি।

আমার ভালোবাসায় কোথায় কোন রঙ
লাগাতে হয় জানিনা, বুঝতে পারিনা ক্যানভাসের আকুতি,
তুলির আঁচড়ে কতটুকু শিহরিত হয়
প্রথম পরশে কম্পিত ক্যানভাসের বস্ত্রহীন বক্ষ।
নিঃশব্দে পাশকেটে যায় অস্ফুট কষ্ট,
হৃদ গভীরের অন্ধকারে লুকিয়ে মিশে
বের হয় চোখের জলে। জলরঙের ছবিতে ফুটে
ওঠে রাতের কষ্ট কাজল মুখ। আমি ওভাবে ভালোবাসতে পারিনা রাতকে, আঁকতে পারিনা
গহীনের প্রসব যন্ত্রণা কাতর চোখ,
কিভাবে ভালোবাসবো তোমায়? তবু সাজাবো
ভালোবাসবো অনিয়মের রঙে।

আমি পারিনা ভালোবাসার মতো
ভালোবাসতে, ওৎ পেতে থাকা জোছোনার আলো
দিয়ে পারিনা রং বানাতে, আমার দৃষ্টির অন্ধত্বে
পড়েছে মরীচিকা বারবার উলঙ্গ ইচ্ছা লুটোপুটি
খায় ভালবাসার ক্যানভাসে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।