× Banner
সর্বশেষ
ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ আজ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ

ফসিয়ার রহমান মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

admin
হালনাগাদ: সোমবার, ১১ জুলাই, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় ঐতিহ্যবাহী ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠান- ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য ও প্রাক্তন প্রধান শিক্ষক এসএম মোজাম্মেল হক। স্বাগত বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী।

বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য ও প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, জিএম রশিদুজ্জামান, সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, শিক্ষক প্রতিনিধি জিএম মুনছুর আলী, সহকারী অধ্যাপক মোঃ সফিয়ার রহমান, ক্রীড়া শিক্ষক কুসুম কলি সরকার, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ। বক্তব্য রাখেন, শিক্ষার্থী দ্বীপ শিখা, নবাগত শিক্ষার্থী বৃষ্টি সরদার, জয়শ্রী রায়, সামিয়া মোকারম, কল্পনা মন্ডল ও তাবাচ্ছুম তিশা।

অনুষ্ঠানে দুরাগ্য ব্যাধিতে আক্রান্ত কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব ফসিয়ার রহমান ও সদ্যপ্রয়াত এ্যাডঃ আবুল হোসেন জোয়াদ্দার সহ কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকে কলেজের সার্বিক সহযোগীতা করেছেন তাদের কল্যাণে দোয়া করা হয়। এর আগে একাদশ শ্রেণির ২১৫ জন নবাগত শিক্ষার্থীকে ফুল, ক্লাস রুটিন ও কলম দিয়ে বরণ করে নেয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..