× Banner
সর্বশেষ
স্কুল ফিডিং বিতরণে নিম্নমানের ডিম, প্রতিমন্ত্রীর নির্দেশে দ্রুত ব্যবস্থা জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে উবারচালকের আত্মাহুতি বিশ্বকাপে গোল না খাওয়ার নতুন বিশ্বরেকর্ড উনাই সিমনের, ভাঙলেন ৩৬ বছরের পুরোনো কীর্তি মেঘলা আকাশ, ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা; ৯ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত রাশিয়ার পারমাণবিক অস্ত্রের লক্ষ্যবস্তুর তালিকায় ফিনল্যান্ড -দিমিত্রি মেদভেদেভ আজ ৩ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ৩ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন চাঁদনী বেগম, এক নবজাতকের মৃত্যু অসংক্রামক রোগ প্রতিরোধে বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ জরুরি – পররাষ্ট্র প্রতিমন্ত্রী বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী – দীপেন দেওয়ান

সালথা (ফরিদপুর) প্রতিনিধি(আবু নাসের হুসাইন)

সালথায় ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে ২জনের কারাদন্ড ও তিনজনের জরিমানা

ACP
হালনাগাদ: শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
ফসলি জমি থেকে মাটি কাটার দায়

ফরিদপুরের সালথায় বিনা অনুমতিতে সরকারি হালট নষ্ট করা ও ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে দুইজনকে ৭দিনের কারাদণ্ড ও তিন জনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের নারানদিয়া গ্রামে এই অভিযান পরিচালনা করেন সালথা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ তাসলিমা আকতার।
জানা যায়, উপজেলাধীন রামকান্তপুর ইউনিয়নের নারানদিয়া গ্রামের মৃত আঃ জব্বার মোল্লার ছেলে আঃ আলিম মোল্লা ও মোঃ বাদশা মোল্লার ছেলে সাহেব আলী মোল্লা দীর্ঘদিন ধরে ফসলী জমি থেকে ভেকু দিয়ে মাটি উত্তোলন করে বিক্রি করে আসছিলো। এদের সাথে সহযোগী ছিলেন মোঃ রফিকুল ইসলাম, মোঃ শামিউল এবং মোঃ নিজাম মোল্লা।
খবর পেয়ে সালথা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাসলিমা আকতার ঘটনাস্থলে গিয়ে ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে আঃ আলিম মোল্লা ও বাদশা মোল্যাকে ৭দিনের কারাদণ্ড দেন। এছাড়াও রফিকুল ইসলাম, শামিউল ও নিজামকে ১০ হাজার টাকা করে তিনজনকে মোট ৩০হাজার টাকা জরিমানা করেন। এসময় ২টি ট্রলি জব্দ করেন ভ্রাম্যমান আদালত।
এ ব্যাপারে সালথা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাঃ তাসলিমা আকতার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফসিল জমি নষ্ট করে অবৈধভাবে মাটি বিক্রেতাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..