× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

পিআইডি

ফরেনসিক ডিএনএ ল্যাবকে আধুনিকায়ন করা হবে -নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা

Kishori
হালনাগাদ: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
ডিএনএ ল্যাবকে আধুনিকায়ন

নারী ও শিশু উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেনপ্রতিবছর ধারাবাহিকভাবে ডিএনএ পরীক্ষার সংখ্যা বাড়তে থাকায় নারী ও শিশু মন্ত্রণালয়ের ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরিকে একটা আধুনিক ল্যাব হিসেবে তৈরি করা হবে। তিনি বলেনসকল বিভাগীয় ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরিকে দ্রুত স্বয়ংসম্পূর্ণ প্রোফাইলিং ল্যাবে উন্নীত করা হবে।

উপদেষ্টা আজ ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমির সভাকক্ষে নারী ও শিশু মন্ত্রণালয়ের ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরি উপদেষ্টা পরিষদের প্রথম সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

উপদেষ্টা বলেননারী ও শিশু মন্ত্রণালয়ের ফরেনসিক ডিএনএ ল্যাবের যন্ত্রপাতি ১৫ বছরের অধিক পুরাতন হওয়ায় এর কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। নমুনা বিশ্লেষণের গুণগত মানবিশুদ্ধতা ও নির্ভুলতা নিশ্চিত করতে নিয়মিত মেশিন ভ্যালিডেশনল্যাব কার্যক্রমের নিয়মিত অডিট এবং এসওপি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী প্রতিবছর ইন্টারনাল ও দুই বছর অন্তর এক্সটার্নাল অডিট করার জন্য অডিট ম্যানুয়েল তৈরি করা প্রয়োজন। তিনি বলেনসকল ফরেনসিক ডিএনএ’র রিপোর্ট নারী ও শিশু মন্ত্রণালয়ের ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরে সমন্বিত ডাটাবেজের আওতায় সকল নমুনার তথ্য সংরক্ষণ করতে হবে।

শারমীন এস মুরশিদ আরো বলেননারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং সেবা কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে নারী ও শিশু মন্ত্রণালয়ের আওতায় ২০০৬ সাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেশের প্রথম আন্তর্জাতিক মানের ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি প্রতিষ্ঠিত হয়। দেশব্যাপী এই সুবিধা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন সময়ে দেশের ৮টি মেডিকেল কলেজ হাসপাতালে ৮টি ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরি চট্টগ্রামরাজশাহীরংপুরখুলনাসিলেটবরিশালফরিদপুর ও ময়মনসিংহে স্থাপন করা হয়েছে। ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি ২০০৬ থেকে আগস্ট ২০২৫ পর্যন্ত মোট ১১ হাজার ৫০১টি মামলার ৩৭ হাজার ৫৯২ টি ডিএনএ নমুনার প্রেক্ষিতে ৬ হাজার ৩৩৩টি মামলার রিপোর্ট প্রদান করা হয়েছেযা ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্জন বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে নারী ও শিশু মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসির সভাপতিত্বে স্বাস্থ্য মন্ত্রণালয়জনপ্রশাসন মন্ত্রণালয়আইন মন্ত্রণালয়স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তাঢাকা মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের ফরেনসিক বিভাগের অধ্যাপকসিআইডি এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিষদ কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

#


এ ক্যটাগরির আরো খবর..