× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ফরিদ হাসান জুয়েলের ফুটবল গোলের দ্বারপ্রান্তে

admin
হালনাগাদ: রবিবার, ১৩ মার্চ, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি :ইউপি নির্বাচনের আর মাত্র সপ্তাহ দেড়েক বাকী। পাটকেলঘাটা থানার ৩ নং সরুলিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডটি রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সর্বদিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়ার্ড। এই ওয়ার্ডটি থানার একেবারেই প্রানকেন্দ্র।

পাটকেলঘাটার থানা সদর, বাইগুনি ও শাকদাহ গ্রাম ৫ নং ওয়ার্ডের সীমানা। ব্যবসা বাণিজ্য, শিক্ষা দীক্ষা, যোগাযোগ ব্যবস্থা সবকিছু মিলে পাটকেলঘাটা বাজারকে জেলার প্রাণকেন্দ্র বলা চলে। সেই জায়গার উন্নয়নে দরকার শিক্ষিত, কর্মঠ, বলিষ্ঠ, তেজস্বী যুবক। সেভ দ্যা পিপলস ফাউন্ডেশনের সভাপতি ফরিদ হাসান জুয়েল তেমনই একজন ইয়াং, এনারজেটিক, হ্যান্ডসাম যুবক।

যার উদারতা, মহানুভবতা, সামাজিকতা, তারুণ্যের তেজস্বতা ও কর্মস্পৃহা দিয়ে ইতোমধ্যে মন জয় করে চলেছে এই ওয়ার্ডের ভোটারদের। কাকডাকা ভোর হতে অমাবস্যা রাতের ঝি ঝি পোকা ডাকার গভীর রাত পর্যন্ত ওয়ার্ডবাসীর সুখ-দুঃখের খোজ খবর নিচ্ছেন।

গরীব দুঃখীর বিপদাপদে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। একদিকে একঝাক তরুণ শিক্ষিত যুব সমাজ দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে নিঃস্বার্থে তাকে যেমন সহযোগিতা করছে অন্যদিকে বয়ঃবৃদ্ধ ব্যক্তিরা এই যুবকের মাথায় হাত বুলিয়ে হাসি মুখে ফুটবল প্রতীকের বিজয়ের জন্য দোয়া ও আর্শিবাদ করছেন।

দৃশ্যপট দেখে সাধারণ ভোটাররা বলতে শুরু করেছে ফরিদ হাসান জুয়েলের ফুটবলটি এখন গোলের দ্বারপ্রান্তে। ২২ মার্চ গোলদাতা ৫ নং ওয়ার্ডবাসী চুড়ান্ত গোল দিয়ে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলবে।

চারিদিকে তার জয়জয়কার অবস্থা দেখে এলাকাবাসীর মধ্যে উৎফুল্লতা খুশির, জোয়ার বইছে। আল্লাহপাক সহায় হইলে ফরিদ হাসান জুয়েল বিজয়ের মালা পরে ওয়ার্ডবাসীর উন্নয়নের রুপকার হিসেবে এই ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ডরুপে গড়ে তুলবে বলে মেম্বর প্রার্থী ফরিদ হাসান জুয়েল অভিমত ব্যক্ত করেন


এ ক্যটাগরির আরো খবর..