× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর-৪ আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ভাঙ্গায় চতুর্থ দফায় এক ঘণ্টার আন্দোলন

Kishori
হালনাগাদ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

ফরিদপুর-৪ আসনের অন্তর্গত ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী – এই দুটি ইউনিয়নকে বিচ্ছিন্ন করে ফরিদপুর-২ আসনের (নগরকান্দা ও সালথা) সঙ্গে যুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে এক ঘণ্টার মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়কের আলগী ইউনিয়নের সুয়াদি বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচির আয়োজন করে অখণ্ড ভাঙ্গা উপজেলা রক্ষা কমিটি। নারী-পুরুষসহ স্থানীয় জনসাধারণ এতে অংশ নেন।

আলগী ইউনিয়নের হান্নান মাতুব্বর বলেন, “আমরা ভাঙ্গা ছেড়ে নগরকান্দার সঙ্গে যুক্ত হব না। আমরা অখণ্ড ভাঙ্গা চাই। ডিসি মহোদয় গত ২১ সেপ্টেম্বর পর্যন্ত সময় চেয়েছিলেন, কিন্তু প্রতিশ্রুতি রক্ষা করেননি। তাই ফেরত না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

অখণ্ড ভাঙ্গা উপজেলা রক্ষা কমিটির প্রধান সমন্বয়ক ও হামিরদী ইউনিয়নের চেয়ারম্যান খোকন মিয়া বলেন, “আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, যা প্রত্যাহার করতে হবে। যারা থানা ও উপজেলা পরিষদে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে, তাদের ভিডিও ফুটেজ দেখে বিচারের আওতায় আনা হোক। আমরা শান্তিপূর্ণ মানববন্ধন চালিয়ে যাব। আমাদের আন্দোলন দমিয়ে রাখা যাবে না।”

প্রসঙ্গত, ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ফরিদপুর-৪ আসনের দুটি বড় ইউনিয়ন (আলগী ও হামিরদী) ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নেয়। এরপর থেকেই এলাকাবাসী ধারাবাহিক আন্দোলন শুরু করে।৫ সেপ্টেম্বর: প্রথম ধাপে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ।৯-১১ সেপ্টেম্বর: দ্বিতীয় ধাপে তিন দিনের টানা অবরোধ।১৪-১৬ সেপ্টেম্বর: তৃতীয় ধাপে মহাসড়ক ও রেলপথে অবরোধ। এ সময় আন্দোলনকারীরা থানাসহ সরকারি দপ্তরে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালান। এসব সহিংস ঘটনার কারণে চারটি মামলা দায়ের হয়েছে।

কমিটির নেতারা জানিয়েছেন, প্রাথমিকভাবে তিন দিনের আন্দোলনের পর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। এলাকাবাসী জানিয়েছেন, দাবিপূরণ না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে।


এ ক্যটাগরির আরো খবর..