× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

ফরিদপুর-২, সাজেদা চৌধুুরীর পক্ষে বিশাল নির্বাচনী শোভাযাত্রা

admin
হালনাগাদ: বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর-২, (সালথা-নগরকান্দা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে বিশাল নির্বাচনী শোভাযাত্রা করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বুধবার (২৬ ডিসেম্বার) সকাল ১১টায় নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়ন থেকে শোভাযাত্রাটি বের হয়ে মুনছুরাবাদ বিশ্বরোড হয়ে চরযশোরদী ইউনিয়নের জয়বাংলা বিশ্বরোড ঘুরে নগরকান্দায় বাজার, সালথা উপজেলার মাঝারদিয়া বাজার, সোনাপুর বাজার ও সালথা বাজার হয়ে রসুলপুর উপনেতার বাসভবন হামিদ মঞ্জিলে গিয়ে বিকাল ৩টায় শেষ হয়।

এ শোভাযাত্রায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট রাজনীতিবিদ শাহদাব আকবর লাবু চৌধুরী।

কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক কাজী শাহ্ জামান বাবুলের উদ্যেগে অন্যান্যদের মধ্যে ইটালী আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আব্দুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী সাংস্কুতিক ফোরাম আসাফোর যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মোল্যা, নগরকান্দা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠণিক সম্পাদক বিপ্লব জামানসহ কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় শতাধিক মাইক্রোবাস ও ৩শতাধিক মটরসাইকেল নিয়ে শোভাযাত্রায় জয়বাংলা জয়বঙ্গবন্ধু স্লোগানে মূখরিত হয়ে ওঠে পুরো এলাকা।


এ ক্যটাগরির আরো খবর..