× Banner
সর্বশেষ
‘কৃষক কার্ড’ কিভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে ইরানে বড় হামলা আসছে, প্রয়োজনে স্থলসেনা মোতায়েন – ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের পররাষ্ট্র মন্ত্রীদের ফোনালাপ ‘পাশে থাকার জন্য’ মোদিকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় – মীর হেলাল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরু‌রি বিজ্ঞ‌প্তি সম্প্রীতির বন্ধনে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য মন্ত্রীর কালীগঞ্জে ৫ দিনের ব্যবধানে একই স্থানে ট্রেনে কেটে দুই যুবকের মৃত্যু পুলিশ-সাংবাদিকসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মশাল মিছিল বেনাপোল পুটখালী সিমান্ত থেকে ১৭৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার

ফরিদপুর-২, আসনে সুষ্ট-সুন্দর পরিবেশে ভোটগ্রহন অনুষ্ঠিত

admin
হালনাগাদ: রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর-২, (সালথা-নগরকান্দা) আসনে সুষ্ট ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ভোটগ্রহন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১২৩ টি কেন্দ্রে স্বতস্ফূর্তভাবে এ ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। এসময় ভোটারদের লাইনে দাড়িয়ে ভোট দিতে দেখা গেছে।

বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, উৎসাহ উদ্দীপনার মধ্যেদিয়ে রবিবার সকাল ৮টা থেকে ফরিদপুর-২, আসনের ১২৩টি কেন্দ্রে ভোটগ্রহন শুরু হয়। প্রতিটি কেন্দ্রে নৌকা, বটগাছ ও হাতপাখার এজেন্ট ছিলো। এছাড়াও কিছু কিছু কেন্দ্রে ধানের শীষের এজেন্ট দেখা গেছে। প্রশাসনের কড়া নজরদারী রয়েছে প্রতিটি কেন্দ্রে। কোথাও কোন প্রকার সহিংসতার খবর পাওয়া যায়নি। প্রতিটা কেন্দ্রে ভোটাররা স্বতস্ফূর্তভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট দেন।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলাম বলেন, সুষ্ট ও সুন্দর পরিবেশে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সালথা উপজেলার ৫০টি কেন্দ্রে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে প্রশাসনের নজরদারী ছিলো। এছাড়াও সেনাবাহিনী, বিজিপি, র‌্যাব ও পুলিশসহ প্রশাসনের একাধিক টিম সর্বক্ষণিক টহলে ছিলেন। কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


এ ক্যটাগরির আরো খবর..