আবু নাসের হুসাইন, সালথা-ফরিদপুর: কেন্দ্রীয় যুবলীগের অন্যতম সদস্য, শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক ও নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. জামাল হোসেন মিয়া ফরিদপুর-২, সালথা-নগরকান্দা ও কেষ্টপুরের অসহায় দুস্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতরন করেছেন। রবিবার সকালে জেলার নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নে চেয়াম্যান বাড়ীতে এ শীতবস্ত্র বিতরন করা হয় ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তালমা ইউনিয়নের চেয়ারম্যান শহীদ হোসেন মিয়া, জেলা পরিষদের সদস্য কামাল হোসেন মিয়া, আওয়ামী লীগ নেতা মজিবুর রহমানসহ স্থানীয় গন্য-মান্য ব্যক্তি বর্গ। এসময় নগরকান্দা ও সালথা উপজেলার কয়েক হাজার অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করেন।
শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে এ্যাড. জামাল হোসেন মিয়া বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি ফরিদপুর- ২আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাচ্ছি। দল আমাকে মনোনয়ন দিলে আমি নির্বাচন করব। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।


