× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

সুমন দত্ত

জনপ্রশাসনের সুপারিশ প্রত্যাখ্যান করল বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন

SDutta
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ

সুমন দত্ত: স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডার কে ক্যাডার কাঠামোর বাইরে রাখার সুপারিশকে অগ্রহণযোগ্য মনে করে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন। সোমবার (২৩ ডিসেম্বর ২০২৪)
জাতীয় প্রেসক্লাবের এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছে ৩৫ হাজার সদস্য নিয়ে গড়া এই সংগঠন।

উপস্থিত বক্তারা বলেন, দেশের স্বাস্থ্য খাত অবহেলার শিকার এসব অচিকিৎসক আমলাদের কারণে। এরা স্বাস্থ্যখাতের মাথার ওপর বসে ছড়ি ঘোরায়। যে কারণে সারাদেশে সমালোচনার শিকার হয় চিকিৎসক সমাজ। তাদের এই মোড়লগিরির কারণে দেশের স্বাস্থ্যখাত আজ মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না।

তারা বলেন, জনপ্রশাসন সংস্কার কমিশন বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা না বলে একতরফাভাবে স্বাস্থ্য ক্যাডারকে বাদ দেবার প্রস্তাব করতে পারে না । অবিলম্বের তাদের এই প্রস্তাব প্রত্যাহার করতে হবে।

তাদের দাবি, স্বাস্থ্য ক্যাডারের নেতৃত্ব একজন চিকিৎসককে দিতে হবে। অ্যাডমিন একজন অচিকিৎসক হলে তিনি স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য কি পদক্ষেপ নেওয়া উচিত তা কখনই বুঝতে পারবেন না। কারণ স্বাস্থ্য বিষয়টা চিকিৎসার সঙ্গে সম্পৃক্ত।

তাদের মতে,সারাদেশে চিকিৎসকরা দেশের স্বাস্থ্য ব্যবস্থা বাঁচিয়ে রেখেছে। সচিবালয়ে অচিকিৎসক কর্মকর্তাগণ স্বাস্থ্যকে বিজ্ঞান ভিত্তিক ও যুগোপযোগী না করে বরং উল্টো পথে হেঁটেছেন। এতে আমলাতান্ত্রিক স্বাস্থ্য ব্যবস্থাপনা কায়েম হয়েছে।

তারা আরো বলেন,স্বাস্থ্যের নীতিনির্ধারণী পদসমূহে কোনো চিকিৎসক নেই। এমন এক পরিস্থিতি তৈরি করে কিভাবে স্বাস্থ্য সংস্কার প্রস্তাব দিতে পারে এসব অচিকিৎসক আমলারা? এটা কি যৌক্তিক? এটা নিশ্চিত করে বলা যায় একজন সরকারি চিকিৎসক স্বাস্থ্যখাত সম্পর্কে বেশি জানবেন। তারপরও দেখা যাচ্ছে এই খাতের সঙ্গে যুক্ত নয় এমন কাউকে দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় চালানো হচ্ছে।

বক্তাদের মতে, হেলথ ক্যাডারদের সঙ্গে আলোচনা ছাড়া কোনো মতেই সংস্কার প্রস্তাব মেনে নেওয়া হবে না।

বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন দাবি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকল নীতি নির্ধারণই পদে স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা পদায়িত করতে হবে। উপসচিব পুলে উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রদান করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..