সালথা প্রতিনিধি:উন্নয়ন মেলা ২০১৮ উপলক্ষে ফরিদপুরের সালথায় প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়। আজ রবিবার সকাল ১১টার দিকে উপজেলা সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, সালথা কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল খায়ের,সমবায় অফিসার তোফাজ্জেল হোসেন, মাঝারদিয়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হামিদ, রামকান্তপুর ইউপি চচেয়ারম্যান আশরাফ আলী লিটু, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, যদুনন্দী ইউপি চেয়ারম্যান খায়ের মুন্সী, সালথা প্রেসক্লাবের সহ-সভাপতি আবু নাসের হুসাইন এবং সাংবাদিক মনির মোল্যা প্রমুখ।



