× Banner
সর্বশেষ
তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী দীর্ঘদিন ধরে বন্ধ মিল দ্রুত চালু করতে উদ্যোগ নিচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনা: নিহতের পরিবার ও আহতকে সহায়তা দিলেন বিএনপি নেতা আবু তাহের ভারত যশোর-বেনাপোল মহাসড়কের দু’পাশ দখলমুক্ত করতে ঝিকরগাছা প্রশাসনের ৭ দিনের আলটিমেটাম ঝিকরগাছায় নবাগত ইউএনও সাফফাত আরা সাঈদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধি

ফরিদপুর চিনিকলের ৫০ তম মাড়াই মৌসুমের উদ্বোধন

Kishori
হালনাগাদ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
ফরিদপুর চিনিকলের ৫০ তম মাড়াই মৌসুমের উদ্বোধন

ফরিদপুরের মধুখালীতে অবস্থিত দক্ষিনবঙ্গের একমাত্র সরকারী ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর চিনিকলের ২০২৫-২০২৬ আখ মাড়াই (৫০তম) মৌসুমের শুভ উদ্বোধন করা হয়েছে আজ শুক্রবার ।

এ উপলক্ষ্যে চিনিকলের কেইন কেরিয়ার প্রাঙ্গণে বিকাল ৩ টায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের শিল্প সচিব ( রুটিন দায়িত্বে) ও অতিরিক্ত সচিব মো. নুরুজ্জামান এনডিসি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ তারেক ফরহাদ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএসএফআইসি’র প্রধান রসায়ন আনিসুল আজম,বিশিষ্ট আখচাষী মো. আবু তালেব মোল্যা।

চিনিকলের মহাব্যবস্থাপক(কৃষি) মুহাম্মাদ আনিস উজ্জামান জানান, মাঠে ৪ হাজার ৭শত ৫৪ একর দন্ডায়মান আখের উপর নির্ভর করে ২০২৫-২০২৬ আখ মাড়াই মৌসুমে ৯০ দিনে ৮৬ হাজার হতে ৯০ হাজার মেঃ টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নিয়ে চলতি মৌসুম উদ্বোধন করা হচ্ছে।

চিনি রিকভারীর হার ধরা হয়েছে শতকরা ৬ভাগ। ৮৬ হাজার আখ হতে প্রাপ্ত চিনির পরিমান ধরা হয়েছে ৫হাজার ১শত ৬০ মেঃ টন। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন হযরত মাওলানা মো. ওবায়েদ বিন নাসের। বিকাল ৫ টায় অতিথিবৃন্দ ডোঙ্গায় আখ নিক্ষেপ করে মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..