ফরিদপুরে ৩৯৪০ পিচ ইয়াবা সহ এক মাদক ব্যাবসায়ী আটক

ফরিদপুরে ৩৯৪০ পিচ ইয়াবা সহ এক মাদক ব্যাবসায়ী আটক

আবু নাসের হুসাইন, ফরিদপুর ব্যুরো: ফরিদপুরে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটসহ শাওন মৃধা (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮ এর এশটি দল।

শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে জেলার কোতয়ালী থানাধীন দক্ষিন আলীপুর পাকিস্তান পাড়া এলাকা থেকে তাকে আটক করে। আটককৃত শাওন, রাজবাড়ি জেলার সদর থানার ভবানীপুর গ্রামের হান্নান মৃধার ছেলে।

ফরিদপুর র‌্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ফরিদপুর র‌্যাব ক্যাম্পের একটি দল টহল ডিউটি করাকালীন ডিএডি মোহাঃ মকলেছুর রহমান এর নেতৃত্বে শনিবার (১২ ফেব্রæয়ারী) দুপুরে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন দক্ষিণ শাপলা সড়ক আলীপুর পাকিস্থান পাড়াস্থ পাইওনিয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের উত্তর পাশ থেকে মোঃ শাওন মৃধাকে আটক করেন। এ সময় তার হেফাজত হতে ৩ হাজার ৯৪০ পিচ ইয়াবা ট্যাবলেট, ১৬টি এলইডি বৈদ্যুতিক বাল্ব এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৫টি সীমকার্ডসহ ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ ধৃত আসামীকে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।