× Banner
সর্বশেষ
আজ ৩ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘কৃষক কার্ড’ কিভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে ইরানে বড় হামলা আসছে, প্রয়োজনে স্থলসেনা মোতায়েন – ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের পররাষ্ট্র মন্ত্রীদের ফোনালাপ ‘পাশে থাকার জন্য’ মোদিকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় – মীর হেলাল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরু‌রি বিজ্ঞ‌প্তি সম্প্রীতির বন্ধনে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য মন্ত্রীর কালীগঞ্জে ৫ দিনের ব্যবধানে একই স্থানে ট্রেনে কেটে দুই যুবকের মৃত্যু পুলিশ-সাংবাদিকসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মশাল মিছিল

নাজমুল হাসান নিরব,ফরিদপুর

ফরিদপুরে সরকারি খালের মাটি বিক্রি করছে দুই মাটি খেকো

Kishori
হালনাগাদ: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
সরকারি খালের মাটি বিক্রি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের রাঙ্গামুলারকান্দি গ্রামের সরকারি খাল থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে ইটভাটাসহ বিভিন্ন বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করছে দুই মাটিখেকো।

ওই দুই মাটি খেকো হলেন বোয়ালমারী সদর ইউনিয়নের চালিনগর গ্রামের বাকিয়ার (৫০) ও পৌরসভার ৯নং ওয়ার্ডের কুশাডাঙ্গা গ্রামের মুশা শেখ (৪৫)।

সোমবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার দাদপুর ইউনিয়নের রাঙ্গামুলারকান্দি গ্রামের সুশান্ত এর বাড়ি সংলগ্ন সরকারি খাল খননের স্তুপ করা মাটি এক্সকেভেটর মেশিন দিয়ে কেটে ট্রলি ভরে বিভিন্ন ইটভাটা ও একাধিক ব্যক্তির কাছে বিক্রি করছে।

এসময় দুই  মাটিখেকো বাকিয়ার ও মুশা শেখ খালের পাশে মেহগুনি বাগানে শীতলপাটি বিছিয়ে শুয়ে আছে। অপরদিকে তিনটি ট্রলিতে মাটি নেয়ার কাজ চলছে। ময়না ইউনিয়নের মাটি নেয়া ট্রলির ড্রাইভার কামাল জানান, বিভিন্ন জায়গায় ২৫শ টাকা চুক্তিতে দৈনিক ৮ঘন্টা মাটি নেয়ার জন্য বাকিয়ার ও মুশা শেখের সাথে আমার চুক্তি হয়েছে। গত ৪ দিন যাবত রাঙ্গামুলারকান্দি ওই খালের পাড় থেকে মহোৎসবে মাটি কাটা হচ্ছে।

সরকারি মাটি বিক্রির বিষয়ে বাকিয়ার ও মুশা শেখ জানান, চতুল গ্রামের মাসুদ মাটি বিক্রি করছে। আমরা তার হয়ে কাজটি দেখাশোনা করছি।

এ ব্যাপারে মাসুদ মোবাইল ফোনে বলেন, খাল সংলগ্ন বিভিন্ন ব্যক্তির জমির মালিকদের কাছ থেকে মাটি কিনে বিক্রি করছি। তবে মাসুদ কোনো জমির মালিকের নাম বলতে পারেননি।

দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন বলেন, রাঙ্গামুলারকান্দি খালের পাড় থেকে কে বা কাহারা মাটি বিক্রি করছে তা আমি জানি না। আজ সকালে জানতে পারলাম, খালের পাড়ের স্তুপকৃত মাটি ট্রলি ভরে বিক্রি করা হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিলারা আকতার বলেন, খালের মাটি কাটার বিষয়টি আমার জানা নেই। লোক পাঠিয়ে এ ব্যাপারে খোঁজখবর নিচ্ছি।


এ ক্যটাগরির আরো খবর..