× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে রায়হান জামিলের লাঙ্গলের প্রচারণায় ‘লং ম্যান’, কৌতূহলী ভোটাররা

Kishori
হালনাগাদ: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
লাঙ্গলের প্রচারণায় ‘লং ম্যান

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি রায়হান জামিলের নির্বাচনী প্রচারণায় যুক্ত হয়েছে ব্যতিক্রমধর্মী এক উদ্যোগ। অভিনব এই প্রচারণায় ব্যবহার করা হয়েছে ‘লং ম্যান’, যা এলাকায় বেশ আলোচনা ও কৌতূহলের সৃষ্টি করেছে।

আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে চরভদ্রাসন উপজেলার হাজীগঞ্জ বাজারে লাঙ্গল প্রতীকের পক্ষে এ ব্যতিক্রমী প্রচারণা চালানো হয়। এ সময় মুফতি রায়হান জামিল ও তাঁর সমর্থকদের সঙ্গে একজন লং ম্যান লাঙ্গল প্রতীকের প্রচারণায় অংশ নেন।

প্রচারণা চলাকালে বাজারে উপস্থিত সাধারণ মানুষ এ অভিনব দৃশ্য দেখতে ভিড় করেন। অনেকেই মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন। এতে পুরো বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এ বিষয়ে জাপা প্রার্থী মুফতি রায়হান জামিল বলেন, “আমরা শান্তিপূর্ণ, সৃজনশীল ও জনবান্ধব নির্বাচনী প্রচারণায় বিশ্বাস করি। মানুষের মুখে হাসি ফোটানো এবং নির্বাচনী পরিবেশকে আনন্দময় ও উৎসবমুখর করতেই এই ব্যতিক্রমধর্মী আয়োজন।”

স্থানীয়দের মতে, এ ধরনের অভিনব প্রচারণা নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে এবং ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

উল্লেখ্য, জাতীয় পার্টির প্রার্থী মুফতি রায়হান জামিল শুরু থেকেই শান্তিপূর্ণ ও ব্যতিক্রমী কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে আসছেন, যা নির্বাচনী প্রচারণায় আলাদা পরিচিতি তৈরি করেছে।


এ ক্যটাগরির আরো খবর..