× Banner
সর্বশেষ
ইরানকে অস্ত্র দিলে চীনকে ৫০% শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসছে আরও ৮,০০০ টন ডিজেল ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত বিচারহীনতায় নবজাতক, পিতার স্বীকৃতি থেকে বঞ্চিত বেলি রাণীর সন্তান শ্যামনগরে মতুয়া মহাসংঘের মহোৎসব দেশের অর্থনীতির প্রাণ হচ্ছে এসএমই ও এমএসএমই খাত – শিল্পমন্ত্রী পীর হত্যাসহ চলমান মব বন্ধের দাবিতে প্রদীপ প্রজ্জলন ও কালো পতাকা প্রদর্শন ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক, দাম না বাড়ানোর ইঙ্গিত – বাণিজ্যমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যা

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৫ জুন, ২০২৩
রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে মেহেদি মৃধা (২৫) নামে এক রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (৪ জুন) দিবাগত রাত ১০টার দিকে বোয়ালমারী পৌরসভার রায়পুর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত মেহেদি মৃধা পৌর সদরের ৩ নম্বর ওয়ার্ডের কামারগ্রাম মৃধা বাড়ি এলাকার সালাম মৃধার ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।

স্থানীয়রা জানায়, রোববার (৪ জন) দিবাগত রাত ৯টার দিকে বাড়ির পাশের সুমনের দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন মেহেদি মৃধা। পরে রাত ১০টার দিকে তাকে রায়পুর এলাকায় হেলাল মিয়ার পোলট্রি ফার্মের পাশে রক্তাক্ত জখম অবস্থায় পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী সোনিয়া বেগম বলেন, রাত ৯টার দিকে বিদ্যুৎ না থাকায় বাড়ির পাশের সুমনের দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন আমার স্বামী। প্রায় ঘণ্টাখানেক পর শুনতে পাই, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, জমিজমা নিয়ে প্রতিবেশী সাইদদের সঙ্গে তাদের বিরোধ চলছিল। তারা আমাদের (নিহত ব্যক্তির) নামে মামলা করেছে। তারাই আমার স্বামীকে কুপিয়ে হত্যা করেছে।এসময় তিনি আরও বলেন, আমার ছোট ছোট দুটি মেয়ে রয়েছে, তাদের নিয়ে কীভাবে বাঁচবো! আমার স্বামীকে যারা হত্যা করেছে, তাদের ফাঁসি চাই।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সিরাজুল ইসলাম বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ি পেটা ও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে স্থানীয় ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ আজিজুল বলেন, কয়েকদিন আগে ওই এলাকায় ঘরজামাই থাকা সাইদের সঙ্গে মেহেদীদের ঝামেলা হয়। সেই ঝামেলার জেরে এ ঘটনা ঘটতে পারে। পুলিশ সাইদকে আটক করেছে বলে জানতে পেরেছি।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এ ক্যটাগরির আরো খবর..