× Banner
সর্বশেষ
চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীকে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিমানবন্দর পরিদর্শন

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে যুবলীগের সাংগঠনিক সম্পাদকসহ আ.লীগের ৫ নেতা বিএনপিতে যোগদান

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
বিএনপিতে যোগদান

ফরিদপুরের সালথা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পাঁচজন নেতা আনুষ্ঠানিকভাবে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তারা বিএনপিতে যোগদান করেছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের নবকাম পল্লী কলেজ মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন নেতারা। সংবাদ সম্মেলন শেষে বিএনপি নেতাদের হাতে ফুলের তোড়া দিয়ে তারা বিএনপিতে যোগদান করেন।

পদত্যাগকারী নেতারা হলেন, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলিমুজ্জামান নয়ন, যদুনন্দী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হান্নান মৃধা, যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের ৭ নম্বর ইউনিট সভাপতি রত্তন মাতুব্বর, সাধারণ সম্পাদক টুকু শেখ এবং ৮ নম্বর ইউনিটের সাধারণ সম্পাদক লিবু মাতুব্বর।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যদুনন্দী ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা সৈয়দ মকবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল কাইয়ুম মোল্যা, সাংগঠনিক সম্পাদক হিরু শেখসহ সালথায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পাঁচ নেতার পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলিমুজ্জামান নয়ন। তিনি বলেন, কোনো ধরনের চাপ বা ভয় ছাড়াই তিনি স্বেচ্ছায় দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন এবং ইতোমধ্যে সংগঠনের কাছে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং বিএনপির নেত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুর উন্নয়নমূলক কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়ে তারা বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন।

এ ঘটনায় সালথার স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..