× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা: হুমকি, অবরোধ আর আলোচনার টানাপোড়েন আজ ২১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ এপ্রিল (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু বর্তমানে দেশের কোথাও জননিরাপত্তার নিশ্চয়তা নেই, দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’- সংসদে রুমিন ফারহানা সংরক্ষিত নারী আসন: ১৩ প্রার্থী চূড়ান্ত জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন ও মাহমুদা আলম মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনারের সাক্ষাৎ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে বৃষ্টিতে রবি শস্যের ব্যাপক ক্ষতি

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
বৃষ্টিতে রবি শস্যের ব্যাপক ক্ষতি

ফরিদপুরের সদরপুরে বৃষ্টিতে রবি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। চলতি রবি মৌসুমে বেশিরভাগ কৃষক মাঠে পেঁয়াজ, রসুন, গম, সরিষা ধনিয়া, মসুরি, কলাই, কালোজিরা সহ ইরিধানের বীজতলায় বীজ বপন করে ফেলেছেন। মৌসুমের শুরুতে এমন অকাল বৃষ্টি তাদেরকে চিন্তায় ফেলে দিয়েছে। ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন তারা।

শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলার একাধিক কৃষকের সাথে কথা বলে জানা যায়, বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে ,তবে বৃষ্টি আরো বাড়লে একেবারে সর্বনাশ হয়ে যাবে। মৌসুমের শুরুতে অকাল বৃষ্টি উৎপাদনে ব্যাপক ঘাটতি ঘটাবে।

জানা যায়, বুুধবার (৭ ডিসেম্বর) গভীর রাত থেকে মুষল ধারার টানা বৃষ্টিতে রবি শস্যের জন্য প্রস্তুতকৃত নীচু জমি ও বীজতলা পানিতে তলিয়ে গেছে।

বৃহস্পতিবার সকালে বৃষ্টি একটু কম থাকায় কেউ কেউ পাম্প লাগিয়ে পানি নিষ্কাশন শুরু করেছিলেন, কিন্তু পরিস্থিতি অনুকুলে না থাকায় সেচ বন্ধ করে দিয়েছেন।

উপজেলার ভাষানচর, চরবিষ্ণুপুর এলাকায় দানা পেঁয়াজ ও মুড়িকাটা পেঁয়াজের ব্যাপক চাষ হয়। এই এলাকার জাহাঙ্গীর মৃধা জানান, ৫ বিঘা দানা ও মুড়িকাটা পেঁয়াজের চাষ করেছি। টানা ২ দিন বৃষ্টি অব্যাহত থাকলে সবটা নষ্ট হয়ে যাবে। কিছুই অবশিষ্ট থাকবে না।

আমিরাবাদের কৃষক আক্কাছ হোসেন জানিয়েছেন, তিনি কলাই, ধনিয়া আর গম বুনেছেন। টানা বৃষ্টিতে আংশিক অথবা সম্পূর্ণ ক্ষতির আশংকা করছেন তিনি।

রামচন্দ্রপুর এলাকায় বেশ কিছু ধানের বীজতলা পানিতে ডুবে গেছে। পাম্প লাগিয়ে পানি নিষ্কাশনের চেষ্টা করেছেন কেউ কেউ। কিন্তু অব্যাহত বৃষ্টিতে তা বন্ধ রাখতে হয়েছে।

উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা ইসমাইল শরীফ জানিয়েছেন, এই মূহুর্তে রবিশস্যের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব নয়। বৃষ্টি একেবারে শেষ না হলে বৃষ্টিতে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নির্নয় করা যাচ্ছে না।


এ ক্যটাগরির আরো খবর..