নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে বিয়েতে রাজি না হওয়ায় ১৩ বছরের এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে।মঙ্গলবার ওই ছাত্রীর বাবা মো. লাল মিয়া এ ঘটনায় বাদী হয়ে উপজেলার গৌরিপুর গ্রামের মেহেদী প্রামানিকসহ ৫ জনের বিরুদ্ধে অপহরণের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়,ওই ছাত্রী উপজেলার খরসূতি কওমী মহিলা মাদ্রাসায় পড়াশোনা করছে বলে জানা যায়। সোমবার রাতে ওই ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে রাত সাড়ে ৯টার দিকে ঘরের বাহিরে আসে। এসময় আগে থেকে ওঁৎ পেতে থাকা অপহরণকারী গৌরিপুর গ্রামের মেহেদী প্রামানিক তার লোকজন নিয়ে ছাত্রীর মুখ বেঁধে বাড়ির পাঁশে রাস্তায় নিয়ে যায়।
পরবর্তীতে এক ইজিবাইকে ওই ছাত্রীকে জোরর্পূবক উঠিয়ে নিয়ে যায়। ছাত্রীকে ঘরে আসতে না দেখে তার অভিভাবকরা অনেক খোঁজাখুজি করে। খোঁজাখুজির এক পর্যায়ে জানতে পারে মেহেদী তার লোকজন নিয়ে ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে গেছে।
অভিযোগপত্রে তিনি আরও উল্লেখ করেন, এর আগে ওই ছাত্রীকে মেহেদীর সাথে বিয়ের প্রস্তাব দেয় মেহেদীর অভিভাবকরা। ছাত্রীর বয়স কম থাকায় তার বাবা বিয়েতে রাজি না হওয়ায় হুঁমকিও দেয়া হয়। ঐ কিশোরীকে মেহেদীর পরিবারের কাছে ছাত্রীর অভিভাবকরা ফেরত চাইলে গালিগালাজ ও জীবননাঁশের হুমকি দেয়া হয় বলে অভিযোগে উল্লেখ করেন।
অভিযোগের সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ নুরুল আলম বলেন, ওই ছাত্রীর বাবা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমরা তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নিবো।
এ ক্যটাগরির আরো খবর..