ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক বিদ্যুত কর্মীর মৃত্যু

ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক বিদ্যুত কর্মীর মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত বিদ্যুত কর্মী রুবেল শেখ (২৫) টানা ছয় দিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে মঙ্গলবার ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন।
তিনি ফরিদপুরের সালথা উপজেলা সোনাপুর ইউনিয়নের রায়েরচর গ্রামের মো. শাহেব শেখের ছেলে। তিনি অবিবাহিত। তিন ভাই-বোনের মধ্যে রুবেল ছিলেন মেজো। তার মৃত্যুতে পরিবারের চলছে শোকের মাতম।
উপজেলার সোনাপুর ইউপি চেয়ারম্যান মো. খায়রুজ্জামান বাবু নিহতের পরিবারের বরাদ দিয়ে জানান- রুবেল পাশ্ববর্তী সদরপুর উপজেলার আড়িয়াল খাঁ পল্লী বিদুৎ কেন্দ্রে লাইন শ্রমিক হিসেবে কাজ করতেন। তিনি গত বৃহস্পতিবার সকালে বিদ্যুত লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ফরিদপুর বঙ্গবন্ধ শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। টানা ছয় দিন ঢাকা মেডিকেলে চিকিৎসা নেয়ার পর বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে সে মারা যান। রুবেলের বাম হাতসহ শরীরের বিভিন্নস্থান পুড়ে গিয়েছিল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।