× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই – মা‌র্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাক্কোডির সাক্ষাৎ রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা – ফকির মাহবুব আনাম বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট – স্বাস্থ্য প্রতিমন্ত্রী মির্জা ফখরুলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় সংসদে আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে – ব্রিটিশ হাইকমিশনার সরকারি চাল পাচারের অভিযোগে ট্রাকসহ চাল জব্দ করলো ইউএনও শ্যামনগরে যৌথ অভিযানে কুরিয়ার অফিস থেকে আহরণ নিষিদ্ধ ২২৫০ কেজি শামুক আটক কুমিল্লা ডিভিশনাল ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক তামিজী ও সদস্যসচিব ড. ফোরকান

ফরিদপুরে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Foridpur-Sadhinota-Rely.jpg

নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে। দিনটি উপলক্ষ্যে শুক্রবার সকাল পৌনে ৭টায় গোয়ালচামট শহীদ স্মৃতিফলকে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, বিএনপি ও সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরে গোয়ালচামট স্মৃতিস্তম্ভ থেকে একটি স্বাধীনতা র‌্যালী বের হয়।  সকাল সাড়ে ৭টায় কোর্ট কম্পাউন্ডের স্বাধীনতা চত্ত্বরে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের প্রতীকী গনকবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এর আগে সূর্যোদয়ের প্রাক্কালে পুলিশ লাইনস এ ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত, ব্যক্তি মালিকানাধীন ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এদিকে সকাল ১১ টায় কবি জসীম উদ্দীন হলে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গের সংবর্ধনা দেয়া হয়।
এছাড়া জেলার  সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা এবং মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..