ফরিদপুরে দুর্র্ধষ ডাকাতি, ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট

নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় দুর্র্ধষ ডাকাতি সংঘটিত হওয়ার খবর পাওয়া গেছে।ঘটনাটি ঘটেছে নাছিরাবাদ ইউনিয়নের বড়পাল্লা গ্রামের মোশারফ মাতুব্বরের বাড়ীতে।

শুক্রবার রাত আনুমানিক ২ টা ৩০ মিনিটের সময় সংঘবদ্ধ ১০/১২ জনের মুখোশধারী একদল ডাকাত জানালার গ্রীল ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এসময় ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের লোকজনকে হাত- পা বেধে ফেলে। পরে তারা স্টীলের আলমিরা ভেঙ্গে নগদ ৩ লক্ষাধিক টাকা, ১০ ভরি স্বর্নালংকার, ২টিমোবাইল সেট ও ঘরে থাকা মূল্যবান আসবাবপত্রসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে বীরদর্পে চলে যায়।

এ ব্যাপারে নাছিরাবাদ ইউ,পি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী লাভলু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমি সংবাদ পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করি। এ ঘটনায় তারা যদি আইনের আশ্রয় নেয় তাহলে আমি তাদেরকে আইনগত সহায়তা দিব।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।