× Banner
সর্বশেষ
ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভা জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ফরিদপুরে লিচু চুরিতে বাধা, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ; এলাকায় হামলা-ভাঙচুর জমি নিয়ে বিরোধে সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত ৪ শার্শায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ৫৪৪ মে.টন সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে – প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার আটক-১ ঝিনাইদহে বাবা ও চাচার বিরুদ্ধে ভাই-বোনের সংবাদ সম্মেলন অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র- ছাত্রীদের বৃত্তি প্রদান করলেন কাজী সুফিয়া -মোতাহার কল্যাণ ট্রাস্ট

নিউজ ডেস্ক

ফরিদপুরে ডিবির অভিযানে আটক- ৫

admin
হালনাগাদ: শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
ফরিদপুরে ডিবির অভিযানে আটক- ৫

আবু নাসের, ফরিদপুর ব্যুরো: ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)র অভিযানে পাঁচজনকে আটক করেছে। শনিবার সকালে কোতয়ালী থানাধীন হাবেলী গোপালপুর বিন্দুপাড়া এলাকায় গাঁজা সেবন করার সময় ডিবি পুলিশ তাদেরকে আটক করে।

জেলা গোয়েন্দা পুলিশ জানায়, ফরিদপুরের পুলিশ সুপার এর দিক নির্দেশনায় ও ডিবির অফিসার-ইনচার্জ এর নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে শনিবার সকাল ৯.২০ ঘটিকার সময় ফরিদপুর কোতয়ালী থানাধীন হাবেলী গোপালপুর বিন্দুপাড়া মাস্টার বাড়ীর পিছনে জনৈক ফিরোজের নির্মানাধীন বিল্ডিং এর ভিতর থেকে জয় বিশ্বাস (১৯), পিতা-হারান বিশ্বাস, শান্ত বিশ্বাস (২১), পিতা-গবু বিশ্বাস, উভয় সাং হাবেলী গোপালপুর বিন্দুপাড়া, রানা বিশ্বাস (১৯), পিতা-শান্ত বিশ্বাস, রমেন বিশ্বাস (২০), পিতা-সুমন বিশ্বাস ও নিখিল মন্ডল (২৮), পিতা-চৈতন্য মন্ডল, সর্ব সাং-লেকপাড় বিন্দুপাড়া, সর্ব থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুরদেরকে গাঁজা সেবন করা অবস্থায় গ্রেফতার করেন।

উক্ত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা গাঁজা সেবন করেছে মর্মে স্বীকার করলে তাদের জেনারেল হাসপাতাল, ফরিদপুর নিয়ে ডোপটেস্ট করেন। উক্ত ডোপটেস্ট রিপোর্টে প্রত্যেকে গাঁজা সেবন করেছে মর্মে ডাক্তার মতামত প্রদান করেন।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)র অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল ইসলাম জানান, উক্ত আসামীদের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..