× Banner
সর্বশেষ
পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে ডাকাতির সময় মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের সালথা উপজেলায় উৎপল সরকার (৩৮) নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাতনামা একদল ডাকাত। শুক্রবার (৫ ডিসেম্বর) ভোর পৌনে ৪টার দিকে আটঘর ইউনিয়নের গৌড়দিয়া গ্রামের কালীতলা ব্রিজের কাছে এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। নিহত উৎপল সরকার ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামের অজয় কুমার সরকারের ছেলে।

স্থানীয়রা জানান, ভোরে কালীতলা ব্রিজ এলাকায় রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। এ সময় ব্রিজের রেলিংয়ের সঙ্গে বাঁধা অবস্থায় আরও একজন যুবককে পাওয়া যায়।

নিহতের পরিবার জানায়, প্রতিদিনের মতো উৎপল সরকার ভোরে প্রতিবেশী ফিরোজ মোল্যার অটোভ্যানে করে গোপালগঞ্জের মুকসুদপুরের মাছের আড়তে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কিছুক্ষণ পর তারা খবর পান, সালথার কালীতলা ব্রিজের কাছে উৎপলের লাশ পড়ে আছে।

অটোভ্যানচালক ফিরোজ মোল্যা বলেন, “ব্রিজের কাছে পৌঁছাতেই ৩-৪ জন ডাকাত দেশীয় অস্ত্র ঠেকিয়ে আমাকে চোখ বেঁধে রেলিংয়ের সঙ্গে বেঁধে ফেলে। তারা উৎপল ভাইয়ের টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে মুহূর্তের মধ্যে তাকে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। কিছুই করতে পারিনি।”

সালথা থানার ওসি (তদন্ত) মো. মারুফ হাসান রাসেল বলেন, “উৎপল সরকারের মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতির সময় তাকে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।”


এ ক্যটাগরির আরো খবর..