× Banner
সর্বশেষ
মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী

নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে ট্রাক–অ্যাম্বুল্যান্স সংঘর্ষে ৩ জন নিহত

Kishori
হালনাগাদ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
অ্যাম্বুল্যান্স সংঘর্ষে ৩ জন নিহত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রাক ও অ্যাম্বুল্যান্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন।
আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ভাঙ্গা–খুলনা মহাসড়কের মুনসরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, খুলনা থেকে ঢাকার দিকে যাওয়া ‘হাজী অ্যাম্বুল্যান্স সার্ভিস’-এর একটি অ্যাম্বুল্যান্সের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুল্যান্সের সামনের অংশ দুমড়ে–মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন,যশোরের কেশবপুর উপজেলার চালতীবাড়ী গ্রামের বাবর আলীর ছেলে মিজানুর রহমান (৪০) এবং তাঁর বোন বিউটি বেগম (৩০)। নিহত অপর ব্যক্তি হলেন একই জেলার মণিরামপুর উপজেলার রাজগঞ্জ গ্রামের রহমত উল্লাহর ছেলে নিশান উল্লাহ (২৩)।
এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন, যাদের পরিচয় এখনো জানা যায়নি। তাঁদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান। তবে ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। পলাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”


এ ক্যটাগরির আরো খবর..