× Banner
সর্বশেষ
রামিসা-আছিয়া হত্যা; ঘাতকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন “আস্থা ও সমন্বয়ই পার্বত্য অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি ও টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি” – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার ব্রিক্স সম্মেলনে ভারতে আসছেন পুতিন ও শি জিনপিং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সেবা প্রোভাইডারদের গতিবিধি মনিটরিং করা হবে -ভূমিপ্রতিমন্ত্রী আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফরিদপুরে জাকের পার্টির কর্মী সভা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শুক্রবার, ৯ নভেম্বর, ২০১৮

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: আসন্ন ১২ই রবিউল আওয়াল পবিত্র ঈদে মিলাদুন্ননবী (সাঃ), জাকের পার্টির প্রতিষ্টা বার্ষিকী ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরে জাকের পার্টির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকালে জেলা জাকের পার্টি কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

জেলা জাকের পার্টির সভাপতি ও জাকের পার্টি ফরিদপুর বিভাগীয় সাধারণ সম্পাদক সম্পাদক মো. মশিউর রহমান জাদু মিয়ার সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কেসমত, যুগ্ম- সাধারণ সম্পাদক শফিউল মঞ্জুর ফরিদ, প্রচার সম্পাদক ফকির আব্দুল মান্নান, সালথা উপজেলা জাকের পার্টির সভাপতি সরোয়ার হোসেন বাচ্চু, ভাঙ্গা উপজেলা সভাপতি রওশন আলী ভূইয়া, চরভদ্রাসন উপজেলা সভাপতি রাজা হোসেন খান, কোতয়ালী থানার সভাপতি মহিউদ্দীন ফকির, নগরকান্দা উপজেলা সাধারণ সম্পাদক ডা. ফজলুল হক, সদরপুর উপজেলা সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মোল্যা, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি নাজিম উদ্দীন খান প্রমূখ।

এসময় জেলা জাকের পার্টির সভাপতি জাদু মিয়া বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টি গোলাপ ফুল প্রতীক নিয়ে নির্বাচন করবে। এ উপলক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিটি ঘরে ঘরে গোলাপ ফুলের দাওয়াত পৌঁছে দিতে হবে। আসছে ঈদে মিলাদুন্ননবী (সাঃ) উদযাপন ও জাকের পার্টির প্রতিষ্টাবার্ষিকী পালনে প্রস্তুতি নিতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..